শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় অগ্নিকান্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
0 0
চকরিয়ায় অগ্নিকান্ডে তিনটি বসতঘর  পুড়ে ছাই
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এতে অগ্নিকান্ডে তিন বসতঘরে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (১৯মে) বেলা ২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাইজপাড়া এলাকায় জহির আহমদ ও তার দুইপুত্র ইসমাইল এবং ইলিয়াসে’র বসতঘরে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লাগে। এসময় তিনটি বসতঘর একসাথে হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাড়ি গুলো পুড়ে ছাই হয়ে যায়। বসতঘরে থাকা লোকজন প্রাণে রক্ষা পেলেও তারা কোনো ধরণের জিনিসপত্র ওইসব বসতঘর থেকে বের করতে পারেনি।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওইসব পরিবারের প্রায় বিশলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেছেন। বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন পরিবারের সদস্যরা খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করছে।

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় এলাকার লোকজন জানিয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত ধারণা করা সম্ভব নয়।
এদিকে, অগ্নিকান্ডে বসতঘর পুড়ে যাওয়ার খবর শুনে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্নাসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, অগ্নিকান্ডের ঘটনার সংবাদটি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা আমাকে অবহিত করেন। ক্ষতিগ্রস্থ তিন পরিবারের জন্য প্রশাসনের পক্ষথেকে প্রাথমিক ভাবে শুকনো খাবার ও তাদের পরিবারের সদস্যদের পরিধানের জন্য বস্ত্র তুলে দেয়া হয়।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের অনুদান পাওয়ার সাথে সাথে তা ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে প্রদান করা হবে বলে তিনি জানান।##

Previous Post

চকরিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত

Next Post

কক্সবাজারে ডু নো হার্ম বিষয়ক দুদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Next Post
কক্সবাজারে ডু নো হার্ম বিষয়ক দুদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে ডু নো হার্ম বিষয়ক দুদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB