শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

শেখ হাসিনাই বাংলাদেশের স্বপ্ন পূরণের যোগ্য কাণ্ডারি—অ্যাড. সিরাজুল মোস্তফা

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ১৭ মে ২০২২
0 0
শেখ হাসিনাই বাংলাদেশের স্বপ্ন পূরণের যোগ্য কাণ্ডারি—অ্যাড. সিরাজুল মোস্তফা
0
SHARES
320
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেছেন, “বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার মতো হবে না। বিএনপি মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। জননেত্রী শেখ হাসিনার উদারতা প্রশংসা করছেন বিশ্ব নেতারা। তিনি এখন বিশ্ব মানবতাবাদী নেতায় পরিণত হয়েছেন। দিশেহারা মানুষের আলোকবর্তিকায় পরিণত হয়েছেন। কোনো ষড়যন্ত্রই তাকে দাবিয়ে রাখতে পারবে না। কারণ, এদেশের জনগণ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তাকেই পূর্ণতা দিতে চলেছেন তিনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের স্বপ্ন পূরণের যোগ্য কাণ্ডারি।”

মঙ্গলবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কক্সবাজার পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।

এতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি জাতির পিতাকে হত্যার পর দেশকে উল্টোরথে নিয়ে যাওয়া শুরু করে। তারা ভেবেছিল এই দেশে বঙ্গবন্ধুর কথা আর কেউ বলতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে দীর্ঘ সংগ্রাম করে তিল তিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে গড়ে তুলেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ঘিরেই বাংলাদেশের মানুষের স্বপ্ন। আর ৪১ বছর ধরে এদেশের মানুষের স্বপ্নপূরণে নিরলসভাবে কাজ করে চলছেন। তিনি ক্ষমতায় এসে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আগামী নির্বাচনে তাঁকে আবারও ক্ষমতায় এনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, “বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু ট্যানেল, মেট্রোরেল, গভীর সমুদ্রবন্দরসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, সহ—সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, অ্যাডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, উপ—প্রচার সম্পাদক এম. এম এ মনজুর, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারূফ আদনান, জেলা শ্রমিক লীগের আহবায়ক সোহেল রানা, পৌর আওয়ামী লীগের সহ—সভাপতি আসিফুল মাওলা, ডাক্তার পরিমল কান্তি দাশ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ চৌধুরী ও গিয়াস উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এটিএম জিয়া উদ্দিন জিয়া, এড. তাপস রক্ষিত, খোরশেদ আলম কুতুবী, ইউনুস বাঙালি, আমিনুর রশীদ, মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা আতিক উল্লাহ কোম্পানি, আবদুল্লাহ আল মাসুদ আজাদ, ইয়াহিয়া খান, ওসমান গণি টুলু, আজিমুল হক, জানে আলম পুতু, ওয়াহিদ মুরাদ সুমন, আরমানুল আজিম, আবু আহম্মদ, সাইফুল ইসলাম চৌধুরী, তাজ উদ্দিন, আসাদুজ্জামান কুতুবী, জাফর আলম, মো. সেলিম, মাহবুব কামাল হিমেল, আমির উদ্দিন, জহিরুল কাদের ভুট্টু, নুর মোহাম্মদ, নজরুল ইসলাম, আবদুল মজিদ সুমন, মোর্শেদুল হক চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী, মোঃ ইলিয়াস, হাজী এনামুল হক, নাজিম উদ্দীন, মো. গিয়াস, সেলিম উল্লাহ, এড. রিদুয়ান আলী, নুরুল আলম পেটান, নাছির উদ্দীন, এবি ছিদ্দিক খোকন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল কাদের, হাবিব উল্লাহ, ওয়াজ করিম বাবুল, চেয়ারম্যান মুজিবুর রহমান, খোরশেদ আলম, নাজিম উদ্দীন বাবুল, সরওয়ার আলম, এহেছানুল হক, শাহজাহান মনির, নুরুল আজিম, মে. নাছির উদ্দীন, আবুল কালাম, ডাঃ হারুন, আলতাজ আহমদ, মমতাজ আহমদ ও মুনিবুর রহমান প্রমূখ।

Previous Post

চকরিয়ার মালুমঘাট ষ্টেশনে ছিনতাই, আটক ১

Next Post

রামুর লম্বরীপাড়াবাসীর মানববন্ধনে এমপি কমল, আন্ডারপাস নির্মাণে চেষ্টা চালিয়ে যাবো

Next Post
রামুর লম্বরীপাড়াবাসীর মানববন্ধনে এমপি কমল, আন্ডারপাস নির্মাণে চেষ্টা চালিয়ে যাবো

রামুর লম্বরীপাড়াবাসীর মানববন্ধনে এমপি কমল, আন্ডারপাস নির্মাণে চেষ্টা চালিয়ে যাবো

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB