চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন বলেন, সাংবাদিকদের মর্যাদা অক্ষুন্ন রাখতে পেশাগত সততার আলোকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বস্তুনিষ্ট সাংবাদিকতা সবসময় চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে যারা দাঁড়াতে পারেন তারা সর্বমহলে প্রসংশিত, সমাদৃত ও অনুকরনীয় আদর্শিক ব্যক্তিতে পরিণত হন। তিন ৩০ এপ্রিল বিকেলে চকরিয়ার একটি হোটেলে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর সভাপতিত্বে ও সাংবাদিক আবদুল মজিদের সঞ্চালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চকোরীর সম্পাদক ও চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম গিয়াসউদ্দিন।
চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ এর আয়োজনে ও প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য, মোহনা শিল্পী গোষ্ঠীর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হকের সহযোগিতায় কর্মরত সাংবাদিক, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও মোহনা শিল্পী গোষ্ঠীর সদস্যদের সম্মানার্থে ৩০ এপ্রিল বিকেলে স্থানীয় অভিজাত রেষ্টুরেন্ট ধানসিঁড়ি কনভেনশন হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মিজবাউল হক।
উক্ত অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক রফিক আহমদ,সিনিয়র সাংবাদিক বশির আল-মামুন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএইচ আরমান চৌধুরী, সহ-সভাপতি জিয়াউদ্দিন ফারুক, সিনিয়র সাংবাদিক জিয়াবুল হক, চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম আবদুর রহিম, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবুল মনসুর মোঃ মহসিন, মোহনা শিল্পী গোষ্ঠীর পরিচালক শাহীন চৌধুরী আসাদ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চকরিয়ায় কর্মরত সাংবাদিক ও মোহনা শিল্পী গোষ্ঠীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।







