শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পুরস্কার জিতলেন চকরিয়া থানার ওসি ওসমান

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
0 0
পুরস্কার জিতলেন চকরিয়া থানার ওসি ওসমান
0
SHARES
580
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বাধীনতার মাসে একসঙ্গে সেরা পুলিশ কর্মকর্তার দুইটি পুরস্কার জিতলেন কক্সবাজারের চকরিয়া থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ ওসমান গনী।

তৎমধ্যে একটি পুলিশ বিভাগের, অন্যটি বেসরকারি গবেষনা সংস্থা শেরে-বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের।

রোববার (৬ মার্চ) কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত জেলার আট থানা পুলিশের কাজের মুল্যায়ন বিষয়ক পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান অর্পিত দায়িত্বপালনে নিষ্ঠা, সততা ও দক্ষতার বিচারে সেরা পুলিশ কর্মকর্তা হিসেবে চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনীর নাম ঘোষনা করেন। একই অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সেরা নির্বাচিত পুলিশ পরিদর্শক ওসমান গনীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

জানা গেছে, রোববার দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে ৮ থানা পুলিশের কার্যক্রমের উপর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান।

অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার উপস্থিত জেলার ৮ থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বলেন, থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এছাড়া সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে ফেব্রুয়ারী মাসে থানাপর্যায়ে আইনশৃঙ্খলার উন্নয়ন ও সেবাখাতে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় সেরা পুলিশ অফিসারদেরকে পুরস্কৃত করা হয়।

পাশাপাশি ওয়ারেন্ট তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মামলার রহস্য উদঘাটনে বিশেষ ভূমিকা রাখায় সংশ্লিষ্ট অফিসারদেরকে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করা হয়।

অপরদিকে গত ৪ মার্চ শুক্রবার রাজধানী ঢাকার বিজয়নগরে হোটেল একাত্তরের সম্মেলনকক্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ”সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন ও শেরে-বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের আয়োজনে গুণীজন সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে সেরা পুলিশ কর্মকর্তার পুরস্কার পেয়েছেন চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনী।

বেসরকারি গবেষণা সংস্থা শেরে-বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের জুড়িবোর্ড থেকে জানানো হয়, পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনী পাঁচমাস আগে কক্সবাজারের চকরিয়া থানায় যোগদান করেন।

উল্লেখিত সময়ে থানার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক রির্পোট পর্যালোচনা করে তাকে সেরা পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।

এতে বলা হয়, যোগদানের পর থেকে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় চুরি,ডাকাতি, সন্ত্রাস ও মাদক নির্মুলসহ আইন শৃংখলার উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ওসি মুাম্মদ ওসমান গনিকে সাউথ এশিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

শেরে-বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের মহাসচিব আর কে রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান এবং শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য বেগম নাদিরা ইয়াসমিন জলি এমপি, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাবেক অধ্যাপক ড.কামাল উদ্দীন আহমেদ, অর্থমন্ত্রণালয় অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাধারন সম্পাদক লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার,ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শামসুর রহমান,মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর ওমর বিন আজিজ তামিম, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা বিভাগের সভাপতি আখতারুজ্জামান বাবুল, শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনজুর হোসেন ঈসা, অনুষ্ঠানের সমন্বয়ক সাংবাদিক এসএম হান্নান শাহ এবং বুদ্ধিজীবী লেখক গবেষক কবি-সাহিত্যিক, সাংবাদিক ও বিভিন্ন বিশিষ্টজন।

অনুষ্ঠানে জুড়িবোর্ডের সমীক্ষার মাধ্যমে সারাদেশের মোট ৪০ জন সফল মানুষের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

Previous Post

৭ মার্চ উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসনের আলোচনাসভা শ্রদ্ধা নিবেদন

Next Post

কক্সবাজার জেলা আওয়ামীলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা শাখার সম্মেলনের তারিখ নির্ধারণ

Next Post

কক্সবাজার জেলা আওয়ামীলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা শাখার সম্মেলনের তারিখ নির্ধারণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB