বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ার মৃত আব্দুস ছত্তারের ছেলে বেলাল হোসেন মধু(৪২) ও তার সহযোগী কক্সবাজার জেলার মহেখালীর হোয়ানক ইউনিয়নের কোরশাপাড়া,৩নং ওয়ার্ডের মো:আব্দুস শুক্কুর এর ছেলে মোহাম্মদ আবু সুফিয়ান শফি (৪১) কে গ্রেপ্তার করা হয়েছ।
আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ শেখ শামীম জানান,(৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টায় মধুর বাড়ি ঘর তল্লাশি করে ব্যাগের ভিতর থেকে ৪ হাজার পিস ইয়াবা ও ১০ হাজার টাকার গাঁজাসহ মধু ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে লামা থানায় সোর্পদ করা হয়।
আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন কোং বলেন- দীর্ঘদিন ধরে মধু মাদক ব্যবসা করে আসছে। সে এলাকার যুব সমাজকে ধ্বংস করে ফেলছে।







