সংযুক্ত আরব আমিরাত আজমান বাণিজ্যিক প্রান কেন্দ্রে লুলু হাইফার মার্কেটের পার্শ্বে চকরিয়া প্রবাসী ইউনিয়নের সহযোগী প্রতিষ্ঠান সি পি ইউ ট্রাভেল এজেন্সি ৪ফেব্রুয়ারি’২২ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কামরুল হাসান কমার্শিয়াল কাউন্সিলার কন্স্যুলেট জেনারেল, দুবাই এউ,এ,ই।
বিশেষ অতিথি জনাব আবদুর রাজ্জাক রেজা একাউন্ট ম্যনেজার বাংলাদেশ বিমান দুবাই ইউ,এ,ই। জনাব হাফেজ মীর কামাল, সাবেক দুতাবাস কর্মকর্তা দুবাই এউ,এ,ই। জনাব শফিউল আলম বাহার,পৃষ্টপোষক চকরিয়া প্রবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। জনাব মোহাম্মদ সবুজ হাসান সভাপতি- বাংলাদেশ সমাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, উম্মুল কুয়াইন। জনাব মিজানুল হক, সভাপতি- চকরিয়া প্রবাসী ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটি।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ বেনু। বক্তব্য রাখেন চকরিয়া প্রবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সরোয়ার আলম, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু তাহের, সহ-সভাপতি ফোরকান উদ্দিন,সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিন এনাম,অর্থ সম্পাদক মোঃ আবু আইয়ুব আনসারী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি আবদুর রাজ্জাক, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ইব্রাহীম, প্রচার সম্পাদক জমির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ-সম্পাদক মীর কাশেম, প্রবাসী ইউনিয়ন ফুজিরা শাখার সাধারণ সম্পাদক মুফিজুল হক, কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম খোকন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠন পরিচালনা করেন প্রতিষ্টানের প্রকল্প পরিচালক ডাঃ মাসুদ সরোয়ার। চকরিয়া প্রবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জনাব হাফেজ বেলাল উদ্দিনের মোনাজাতের মাধ্যমে সি পি ইউ ট্রাভেল এজেন্সির উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।







