উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির ২০২২ সালের একবছর মেয়াদে নির্বাচনে বর্তমান সভাপতি অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু পুনরায় দ্বিতীয়বার সভাপতি ও অ্যাডভোকেট সাইদুর রহমান নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার ৩১ জানুয়ারী ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে সভাপতি পদে হাবিব উদ্দিন মিন্টু পেয়েছেন ২৯ ভোট। তার নিকটতম হয়েছেন অ্যাডভোকেট গোলাম ছরওয়ার। তিনি পেয়েছেন ২০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমানও পেয়েছেন ২৯ ভোট। নিকটতম হয়েছেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈন উদ্দিন। তিনি পেয়েছেন ২০ ভোট।
আইনজীবি সমিতির নির্বাচনে ইতোমধ্যে ৬টি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন সহ-সভাপতি প্রবীণ আইনজীবি অ্যাডভোকেট মুফিজুর রহমান হেলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা, জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো.শাহরিয়ার ফয়সাল, অ্যাপায়ন সম্পাদক অ্যাডভোকেট সিহাব উদ্দিন (আছেম), পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট আশিকুল বছির (নকিব)।
সোমবার অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রবীণ আইনজীবি অ্যাডভোকেট মো.শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, দুইজন সমানভোটে সদস্য নির্বাচিত হয়েছেন প্রবীণ আইনজীবি অ্যাডভোকেট নুরুল হুদা ও অ্যাডভোকেট গিয়াস উদ্দিন। সমান ভোটে নির্বাচিত দুইজন ছয়মাস করে একবছর দায়িত্ব পালন করবেন।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো.জসিম উদ্দিন, সহকারি নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো.রায়হান উদ্দিন ও অ্যাডভোকেট মো.জাহেদ নেওয়াজ। দুপুর দুইটায় শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে চকরিয়া আইনজীবি সমিতির মোট ৬২ সদস্যের মধ্যে ৪৯ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এদিকে চকরিয়া উপজেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট।







