টেকনাফে কোষ্টগার্ডের পৃথক অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) আব্দুর রহমান।
তিনি জানান, ৩১ জানুয়ারি (সোমবার) ভোরে টেকনাফ কোস্ট গার্ড স্টেশান কমান্ডার, লেঃ কমান্ডার সৈয়দ তৈয়মুর পাশা নেতৃত্বে উপজেলা সাবরাং ইউপির কাঁটাবনিয়া সমুদ্র উপকূল সংলগ্ন ঝাউবনে দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে সাদা রংয়ের একটি বস্তা হাতে দেখতে পায়।
পরে লোকটির গতিবিধি সন্দেহ হলে তাকে থামানোর সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
আটককৃত ইয়াবা পাচারকারী হলেন, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে ডাংগর পাড়া এলাকার ছাবের আহমেদ এর ছেলে হোসেন আহমেদ (২৮)।
তার স্বীকারউক্তি মতে বস্তাটি খুলে গণনা করে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি আরও জানান, আটককৃত আসামির কাছে পাওয়া জব্দকৃত ইয়াবা সহ মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।







