শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় লতিফউল্লাহ হত্যা মামলার সন্দেহভাজন আসামি আটক

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ১৬ জানুয়ারি ২০২২
0 0
চকরিয়ায় লতিফউল্লাহ হত্যা মামলার সন্দেহভাজন আসামি আটক
0
SHARES
411
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের সরকারি পাইলট উচ্চবিদ্যালয় সড়কে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হাতে খুনের শিকার ব্যবসায়ী লতিফ উল্লাহ হত্যামামলার সন্দেহভাজন এক আসামি চট্টগ্রামের পটিয়ায় গ্রেফতার হয়েছেন।

শনিবার ১৫ জানুয়ারী পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খোন্দকারের নির্দেশে পরিদর্শক মো.সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানে ৫০০ পিস ইয়াবা বড়িসহ আসামি মিজানুর রহমানকে (৪২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান ঝালকাটি জেলার সদর উপজেলার বালকদিয়া বিনয়কাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত জলিল আকনের ছেলে।

গতকাল রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.জুয়েল ইসলাম। তিনি বলেন, ব্যবসায়ী লতিফ উল্লাহর দোকানে ঢুকে হামলার আগে একটি মোবাইল থেকে মাল কেনার অজুহাতে বাসা থেকে ঢেকে আনা হয়। এরপর মাল কেনা শেষে ক্রেতা পরিচয়ধারী ওই ব্যক্তি লেনদেন শেষ করে দোকান থেকে বের হবার মুর্হুতে অস্ত্রধারী দুর্বৃত্তরা হানা দিয়ে দোকানের ক্যাশ থেকে টাকা লুটের চেষ্ঠা করে। এসময় বাঁধা দিতে গেলে দুর্বৃত্তরা ব্যবসায়ী লতিফ উল্লাহকে কুপিয়ে হত্যা করে।

তিনি বলেন, হত্যাকাÐের পর থেকে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনার আগে ব্যবসায়ী লতিফ উল্লাহকে ঢেকে নেয়া মোবাইল ফোনের সুত্রধরে ঘাতককে গ্রেফতারে অভিযান তৎপরতা শুরু করেন। এরইমধ্যে শনিবার চট্টগ্রামের পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে মাদকসহ গ্রেফতার হন সেই মোবাইলের ফোনের ব্যক্তি মিজান।

ওসি তদন্ত জুয়েল ইসলাম বলেন, বর্তমানে আটক মিজান পটিয়া মাদকদ্রব্য অধিপ্তরের অধীনে আছেন। তাকে আমরা ব্যবসায়ী লতিফ উল্লাহ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে আজ (রবিবার) গ্রেফতারের আবেদন জানাবো। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে চকরিয়া থানায় এসে মামলার অধিকতর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে আমরা আদালতের কাছে রিমাÐেরও আবেদন জানাবো।

উল্লেখ্য গত ৩ জানুয়ানরী সোমবার রাত সাড়ে দশটার দিকে চকরিয়া পৌরশহরের ২নং ওয়ার্ডের পাইলট উচ্চ বিদ্যালয় সড়কে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তরা বিকাশের এজেন্ট মোহাম্মদ লতিফ উল­াহকে কুপিয়ে হত্যা করে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের টাকাও লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত লতিফ উল­াহ লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুফী পাড়ার মৃত ইলিয়াছ সওদাগরের ছেলে ও চকরিয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শরাফত উল­াহ’র ছোট ভাই।

স্থানীয়রা জানান, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের পাইলট উচ্চ বিদ্যালয় সড়কের পাশে লতিফ উল­াহর মালিকাধীন কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করার সময় ৩-৪ জনের একদল দুর্বৃত্ত ক্রেতা সেজে পন্য কেনার অজুহাতে এসে নগদ টাকা ও বিকাশের মোবাইল লুটে নিয়ে লতিফ উল­াহকে কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে। চকরিয়া পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

Previous Post

পেকুয়ায় গৃহবধুকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

Next Post

মহেশখালীতে ভাঙারির দোকান থেকে নতুন পাঠ্যবই উদ্ধার

Next Post
মহেশখালীতে ভাঙারির দোকান থেকে নতুন পাঠ্যবই উদ্ধার

মহেশখালীতে ভাঙারির দোকান থেকে নতুন পাঠ্যবই উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB