শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ক্রেতা সেজে ডাকাতের হামলায় বিকাশ এজেন্টের ছোট ভাইকে কুপিয়ে হত্যা

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২
0 0
চকরিয়া চুনতি ষ্টোরের মালিকের ছোট ভাইকে কুপিয়ে হত্যা
0
SHARES
347
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে বিকাশের টাকা লুটে নিতে সংঘবদ্ধ ডাকাতদল ক্রেতা সেজে দোকানে হামলা চালিয়েছে। ওই সময় বিকাশের টাকা লুটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাঁধা দিতে গেলে এজেন্টদের ছোট ভাই ব্যবসায়ী লতিফ উল্লাহ (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে ডাকাতদলের সদস্যরা।

সোমবার রাত ১১ টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সড়কে পাশে আজিজুল হক মুন্সীর বাসার সামনের মার্কেটে ঘটেছে এ হত্যাকান্ডের ঘটনা।

নিহত লতিফ উল্লাহ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের বাসিন্দা। তিনি আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুফী পাড়া মৃত ইলিয়াছ সওদাগরের ছেলে। তার বড় ভাই শরাফত উল্লাহ চকরিয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

নিহতের বড় ভাই শরাফত উল্লাহ বলেন, দীর্ঘ দুইযুগের বেশি সময় ধরে চকরিয়া হক সুপার মার্কেটে চুনতি স্টোর নামে তার একটি বিভিন্ন পণ্য সামগ্রীর এজেন্ট হিসেবে দোকান রয়েছে। পাশাপাশি তিনি দোকানে ছোট ভাই লতিফ উল্লাহকে নিয়ে বিকাশের এজেন্ট হিসেবেও ব্যবসা করছেন।
তিনি বলেন, চকরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় সড়কে আজিজুল হক মুন্সীর বাসায় দোকানের মালামাল মওজুদ রাখার একটি গুদাম কাম দোকান রয়েছে।

সোমবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার মূহুর্তে একজন ব্যক্তি ক্রেতা সেজে কিছু মালামাল কেনার প্রয়োজন দেখিয়ে ফোন করেন ছোট ভাই লতিফ উল্লাহকে। এরপর লতিফ উল্লাহ সেখানে গেলে ফোন দেয়া ব্যক্তি বেশকিছু মালামাল ক্রয় করে টাকা পরিশোধ শেষে বেরিয়ে যাওয়ার মূহুর্তে ৬/৭ জনের মুখোশধারী ডাকাতদল হানা দেয় গুদামে।

মালিক শরাফত উল্লাহ বলেন, ঘটনার এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা অস্ত্র ঠেকিয়ে আমার ছোট ভাই লতিফ উল্লাহর কাছ থেকে বিকাশের নগদ টাকা ও মোবাইল লুটে নেয়ার চেষ্টা করে। ওই সময় বাধা দিতে গেলে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে ডাকাতেরা। পরে শৌর-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় লতিফ উল্লাহকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, হামলাকারী দুর্বৃত্তরা ব্যবসায়ী লতিফ উল্লাহকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় বিকাশের মোবাইল লুটে নিয়ে গেছে। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করেছে।

তিনি বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে। নিহত লতিফ উল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Previous Post

কক্সবাজারে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি আশিক ও বাবুর ৩ দিনের রিমান্ড

Next Post

ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ বিক্রি হয়!২ লক্ষ ৫০ হাজার জরিমানা

Next Post
ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ বিক্রি হয়!২ লক্ষ ৫০ হাজার জরিমানা

ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ বিক্রি হয়!২ লক্ষ ৫০ হাজার জরিমানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB