শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বিদ্রোহী প্রার্থীরা দলীয় পদে থাকতে পারবে না–হানিফ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
0 0
বিদ্রোহী প্রার্থীরা দলীয় পদে থাকতে পারবে না–হানিফ
0
SHARES
312
VIEWS
Share on FacebookShare on Twitter

স্থানীয় ও জাতীয় নির্বাচনে যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এবং যেসব দলীয় নেতা তাদের সহযোগিতা করেছেন, তারা দলীয় পদে থাকতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

তিনি এসব দলীয় নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান। বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ২০ জানুয়ারি ২০২২ তারিখে কক্সবাজারে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি সভায় আমন্ত্রিত প্রতিনিধিবৃন্দ সংগঠনের সকল বিষয়ে তাদের মতামত কেন্দ্রীয় নেতাদের সামনে উপস্থাপন করতে পারবেন। তাদের সকল মতামত গুরুত্ব সহকারে গ্রহণ করে পর্যালোচনা করা হবে।

তিনি দলীয় এমপিদের উদ্দেশ্য করে বলেন, দলীয় সংসদ সদস্যদের সাথে কর্মীদের নিয়মিত যোগাযোগ থাকতে হবে। কর্মীদের সাথে ইত:পূর্বে সংসদ সদস্যদের কোন দুরত্ব সৃষ্টি হয়ে থাকলে তা দ্রুত মিটিয়ে ফেলতে হবে। যে সকল ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়নি সেসব ইউনিয়নে দ্রæত সম্মেলন সমাপ্ত করারও নির্দেশ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে গিয়াস উদ্দিন চৌধুরী, সোহেল সরওয়ার কাজল, আওরঙ্গজেব মাতবর, মহসিন বাবুল, জাহাঙ্গীর কবির চৌধুরী, আবুল কাশেম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি, জেলা আওয়ামী লীগ নেতা শাহ আলম চৌধুরী রাজা, এম. আজিজুর রহমান, এড. বদিউল আলম সিকদার, জাফর আলম চৌধুরী, রেজাউল করিম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মুকুল, এড. রনজিত দাশ, আবদুর রহমান বদি, কেন্দ্রীয় নেতা শাহজাদা মহিউদ্দিন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান চৌধুরী, নাজনীন সরওয়ার কাবেরী, এড. আব্বাস উদ্দিন, আবদুল খালেক, এড. মমতাজ আহমদ, ইউনুস বাঙালি, নুরুল আবছার চেয়ারম্যান, হেলাল উদ্দিন কবির, ইঞ্জিনিয়ার বদিউল আলম, এড. তাপস রক্ষিত, আবু হেনা মোস্তফা কামাল, নুসরাত জাহান মুন্নী, ড. নুরুল আবছার, এম,এ মনজুর, জিয়া উদ্দিন, সোনা আলী প্রমুখ।

Previous Post

শুরু হচ্ছে টৈটং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

Next Post

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে গৃহবধূ ধর্ষণকান্ডে অভিযুক্ত ইসরাফিল হুদা জয় ৩ দিনের রিমান্ডে

Next Post

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে গৃহবধূ ধর্ষণকান্ডে অভিযুক্ত ইসরাফিল হুদা জয় ৩ দিনের রিমান্ডে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB