শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রাত পোহালেই চকরিয়ায় ভোটযুদ্ধ, অপেক্ষায় ৮ ইউনিয়নে দেড়লাখ ভোটার

এম.জিয়াবুল হক, চকরিয়া by এম.জিয়াবুল হক, চকরিয়া
শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
0 0
রাত পোহালেই চকরিয়ায় ভোটযুদ্ধ, অপেক্ষায় ৮ ইউনিয়নে দেড়লাখ ভোটার
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

শুক্রবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে শেষ হয়েছে চতুর্থ ধাপে অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়া উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণা। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হবে ভোটযুদ্ধ। তাই শেষ মুহুর্তে প্রচারণায় ব্যস্ত দিন পার করছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।

নির্বাচনী প্রচারণার শেষ দিন শুক্রবার হওয়ায় প্রার্থীদের ব্যস্ততাও বেড়ে গেছে অনেক। অনেকটা শেষ মুহুর্তে এসে জমে উঠেছে চকরিয়া উপজেলার ৮ ইউপি নির্বাচনের প্রচারণা।

২৬ ডিসেম্বর উপজেলার আটটি ইউনিয়ন হারবাং, বরইতলী, সুরাজপুর-মানিকপুর, বমুবিলছড়ি, খুটাখালী, ডুলাহাজারা, ফাঁসিয়াখালী ও চিরিংগা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে সুরাজপুর-মানকিপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজিমুল হক আজিম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ কারণে ওই ইউনিয়নে শুধুমাত্র সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৭ জন, সাধারণ মেম্বার পদে ৩০৫ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৪ ডিসেম্বর মধ্যরাতে শেষ প্রচারণা, রোববারের অপেক্ষায় চকরিয়ার আট ইউনিয়নের দেড় লাখ ভোটার। এই ৮টি ইউনিয়নে ১ লাখ ৩১ হাজার ৬৪৮ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৮ হাজার ৮৬৩ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৬২ হাজার ৭৮৫ জন।

এদিকে নির্বাচনী প্রচারণার শেষ সময়ে যাতে এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীও টহল জোরদার করেছে। মাঠে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত-উদ-জ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে নির্বাচনের শেষ সময়ে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার-চায়ের দোকানে আড্ডা জমে উঠেছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে নানা ধরনের যুক্তিতর্ক তুলে ধরছেন। তবে সব ভোটারদের একটিই কথা— যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হোক। অনেক ভোটার প্রতীকের চেয়ে প্রার্থীকে বিবেচনায় রাখছেন।

উপজেলার অন্য ৭ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে লড়ছেন। এই নির্বাচনে প্রচারণা চলাকালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও সরকারদলীয় প্রার্থীরা এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগও উঠেছে।

এলাকায় যারাই বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইছে, তাদেরকে সরকারি দলীয় প্রার্থীর লোকজন নানাভাবে হুমকি-ধুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। আবার কিছু কিছু ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে পরোক্ষভাবে নির্বাচন করছেন সরকারি দলের শীর্ষ নেতারা। তবে সব মিলিয়ে ভোটারদের আশা, রোববার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে প্রশাসন।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণার সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা পাইনি। নির্বাচনী প্রচারণার শেষ মুহুর্তে যাতে কোন ধরনের সহিংসতার ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত পরিমাণ ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কাজ করবে।

Previous Post

রবিবার চকরিয়ায় ৮ ইউপি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসনের প্রস্তুতি

Next Post

কক্সবাজারে প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্পে রয়েছে বিশাল কর্মক্ষেত্র

Next Post
কক্সবাজারে প্রধানমন্ত্রীর  বিশেষ আশ্রয়ণ প্রকল্পে রয়েছে বিশাল কর্মক্ষেত্র

কক্সবাজারে প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্পে রয়েছে বিশাল কর্মক্ষেত্র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB