৩০ নভেম্বর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের স্থগিত হওয়া ২টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।
২০ সেপ্টেম্বর নির্বাচন চলাকালীন সময়ে লম্বাবিল ও উনছিপ্রাং ভোট কেন্দ্রে ব্যালেট পেপার ছিনতায়,নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সহিংশতা ঘটনা সংঘটিত হলে নির্বাচন কমিশন উক্ত কেন্দ্র ২টি স্থগিত করেন।
এই ২টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৪৪২৭। এই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ০২ জন প্রতিদ্বন্দিতা করে যাচ্ছে। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান জেলা জামাতের আমীর মওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, অপর প্রার্থী হচ্ছেন, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রতীকের মনোনীত প্রার্থী আজিজুল হক।
টেকনাফ উপজেলা নির্বাচন অফিস সুত্রে এদের মধ্যে গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের নির্বাচনে ৭টি ভোট কেন্দ্রে বর্তমান চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী প্রায় ২৪০০ ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা যায়।
স্থানীয় প্রশাসন বলেছেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এব্যাপারে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন আগাম প্রস্তুতি সম্পন্ন করেছে।







