কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তিন ডাকাতকে আটক করেছে এপিবিএন পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ০২ রাউন্ড তাজা গুলি, ০১ টি ষ্টীলের চাকু ও ০৩ টি রামদা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলো হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার জামাল হোসেন (৪৫), মোঃ হামিদ (২১), মোঃ ইলিয়াস (১৬)।
২২ নভেম্বর ভোরে পুলিশ অভিযান পরিচালনা করে এদেরকে আটক করেন।
১৬ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম দুপুরে গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ডাকাত জামাল গ্রুপের প্রধান জামালসহ ০৮/১০ জন সন্ত্রাসী ডাকাত ডাকাতির প্রস্তুুতি নিয়ে রোহিঙ্গা ক্যাম্প-২৪ (লেদা) এর ১৪ এ/ব্লকস্থ খোলা মাঠে অবস্থান করছে – এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
স্থানীয়দের দাবি, আটক সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইনশৃংখলা পরিপন্থী বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল।







