শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় নির্বাচনী আচরণ লঙ্ঘন করায় জরিমানা

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
শনিবার, ২০ নভেম্বর ২০২১
0 0
চকরিয়ায় নির্বাচনী আচরণ লঙ্ঘন করায় জরিমানা
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলার ১০ ইউপি নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দি চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে।

প্রার্থীরা এখন প্রতিদিন পাড়া-মহল্লায় গনসংযোগ, উঠান বৈঠক, পথসভার পাশাপাশি মাইকিং করে ব্যাপকভাবে প্রচারণায় নেমেছেন। তবে অভিযোগ উঠেছে, অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে একদিকে জনগনের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে লঙ্ঘন হচ্ছে নির্বাচন কমিশনের জারিকরা আচরণবিধি।

এই অবস্থায় মাঠপর্যায়ে নির্বাচনী আচরণবিধি কী ধরণের লঙ্ঘন হচ্ছে, বা কোন প্রার্থী লঙ্ঘনে জড়িত তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে ইতোমধ্যে নির্বাচনী জনপদে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

১০ ইউপি নির্বাচনের প্রধান সমন্বয়ক চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজের নির্দেশে শুক্রবার উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মো.রাহাত উজ জামান।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মো.রাহাত উজ জামান বলেন, অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার আওতায় শুক্রবার ১৯ নভেম্বর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় আচরণ বিধিমালা লঙ্ঘনের কারণে ৬ টি মামলায় অভিযুক্ত প্রার্থীদেরকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন স্থানে নিয়ম বহির্ভূত আলোকসজ্জা বন্ধ করা হয় এবং তোরণ নামিয়ে ফেলা হয়েছে।

আগেরদিন বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন নির্বাচনী এলাকায় আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়ার ইউএনও সৈয়দ সামসুল তাবরীজ। এসময় তিনি একাধিক প্রার্থীকে অনুকুলস্থলে উপস্থিত করে নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

তিনি বলেন, উপজেলার ১০ ইউপি নির্বাচনে একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে চকরিয়া উপজেলা প্রশাসন সকলের সহযোগিতা প্রত্যাশী।

Previous Post

নির্বাচন নিয়ে গুজব ছড়ালে আইনের আওতায় আনা হবে-পেকুয়ায় জেলা প্রশাসক

Next Post

মাঝিমাল্লা সহ চারটি ট্রলার নিয়ে গেছে মিয়ানমার

Next Post
মাঝিমাল্লা সহ চারটি ট্রলার নিয়ে গেছে মিয়ানমার

মাঝিমাল্লা সহ চারটি ট্রলার নিয়ে গেছে মিয়ানমার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB