শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় ইউপি সদস্যকে পিটিয়ে মোটর সাইকেল ও টাকা ছিনতাই

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ৩ নভেম্বর ২০২১
0 0
0
SHARES
344
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় ভাইয়ের স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার পথে ইউনিয়ন পরিষদের মেম্বারকে পিটিয়ে মোটর সাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে উপজেলার ছিকলঘাট-মানিকপুর সড়কের বাদশার টেক এলাকার নামনী পয়েন্টে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় চকরিয়া থানায় একটি এজাহার দিয়েছেন আক্রান্ত ইউপি মেম্বার কামাল হোসেন। কিন্তু সাতদিন সময় পেরিয়ে গেলেও পুলিশ ছিনতাই হওয়া মোটর সাইকেল ও নগদ টাকা উদ্ধার কিংবা জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি।

ছিনতাইয়ের শিকার চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার কামাল হোসেন জানান, গত বুধবার ২৭ অক্টোবর রাতে প্রসব বেদনায় কাতর ছোটভাইয়ের স্ত্রীকে চকরিয়ার জমজম হাসপাতালে ভর্তি করা হয়।

ওইদিন রাত আনুমানিক একটার দিকে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তিনি ও তাঁর বন্ধু মহিউদ্দিন মোটর সাইকেল যোগে মানিকপুর বাড়ি ফিরছিলেন। ওইসময় তাঁরা ছিকলঘাট-মানিকপুর সড়কের বাদশার টেক এলাকার নামনী পয়েন্টে পৌঁছালে সেখানে আগে থেকে উৎপেতে থাকা ৭-৮জনের একটি দল অস্ত্রের মুখে তাদেরকে থামায়।

ইউপি মেম্বার কামাল হোসেন অভিযোগ করে বলেন, দুইজন অস্ত্রধারী তাদেরকে থামানোর পর অন্যরা কিছু বুঝেউঠার আগে মারধর শুরু করে। একপর্যায়ে দুইজনকে পিটিয়ে জখম করার পর আমার প্যান্টের পকেটে থাকা নগদ ৫৭ হাজার টাকা ও আমাদের ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, ঘটনার বিষয়ে তাৎক্ষনিক স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিমকে অবহিত করি। পরদিন বৃহস্পতিবার এব্যাপারে চকরিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি এজাহার জমা দিই। থানার ওসি মোহাম্মদ ওসমান গনী অভিযোগটি তদন্তের জন্য এসআই গোলাম সরওয়ারকে দায়িত্ব দিয়েছেন।

জানতে চাইলে এসআই গোলাম সরওয়ার বলেন, ভিকটিম ইউপি সদস্যের কাছ থেকে কিছু আলামত সংগ্রহ করেছি। এগুলোর মাধ্যমে ঘটনার আদোপ্যান্ত উৎঘাটন পুর্বক জড়িত দুর্বৃত্তদের সনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। জড়িতদের গ্রেফতার করা গেলে লুন্ডিত মোটর সাইকেলসহ মালপত্র উদ্ধার করা সম্ভব হবে। ##

Previous Post

আজ জেল হত্যা দিবস

Next Post

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষক আহত

Next Post

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষক আহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB