শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় ৫৬ দোকান উচ্ছেদ, ৩ কোটি টাকার জমি উদ্ধার

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
0 0
চকরিয়ায় ৫৬ দোকান উচ্ছেদ, ৩ কোটি টাকার জমি উদ্ধার
0
SHARES
320
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত চকরিয়া উপজেলার বরইতলী গরুবাজার এলাকায় বেদখল হয়ে পড়া জমি উদ্ধারে অবশেষে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম জোনের আইন ও এস্টেট কর্মকর্তা (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মনোয়ারা বেগমের নেতৃত্বে গতকাল মঙ্গলবার ২ নভেম্বর বেলা এগারটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলা অভিযানে মোট ৫৬টি অবৈধ দোকান-পাট গুড়িয়ে দিয়ে সড়ক বিভাগ বেহাত হওয়া অন্তত তিন কোটি টাকা মুল্যের আড়াইশ শতক জমি উদ্ধার করেছেন। অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তাফা, সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম জোনের আইন ও এস্টেট কর্মকর্তা কামরুল ইসলাম, সার্ভেয়ার কেবল চাকমা, চকরিয়া উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) মো.শাখাওয়াত হোসেন, সহকারি প্রকৌশলী (এসও) দিদারুল ইসলাম ও সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগ চকরিয়া উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) মো.শাখাওয়াত হোসেন। তিনি বলেন, দীর্ঘবছর ধরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গরুবাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহনকৃত আরএস ৬৭০৯ খতিয়ানের বিএস ১৩২৯৭ দাগের জমিতে ব্যক্তিগত মার্কেট নির্মাণের ঘটনা ঘটে। গেল কয়েকমাস আগেও উল্লেখিত সরকারি জমিতে অবৈধ মার্কেট নির্মাণের চেষ্ঠা চালায় কতিপয় মহল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের।

এরই প্রেক্ষিতে আদালতের বিজ্ঞ বিচারক রাজীব কুমার দেব বিষয়টির আলোকে স্বপ্রণোদিত হয়ে একটি অপর মামলা রুজু করেন আদালতে। মামলার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে তদন্তপুর্বক প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজারের পুলিশ সুপারকে নির্দেশনা দেন।

তিনি বলেন, পিবিআই পুলিশ তদন্তে সড়ক বিভাগের জমিতে ব্যক্তিগত মার্কেট তথা দোকান-পাট নির্মাণের ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে দখলে ১৭ জন ব্যক্তি জড়িত বলে তাদের নাম-ঠিকানাও উল্লেখ্য করা হয়।

আদালতের নির্দেশক্রমে সড়ক ও জনপথ বিভাগ সর্বশেষ মঙ্গলবার উল্লেখিত সরকারি জমি উদ্ধারে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেছে। এসময় ওই অভিযানে গরুবাজার (একতাবাজার) এলাকার মহাসড়কের পশ্চিম অংশের মোট ৫৬টি অবৈধ দোকান-পাট উচ্ছেদের মাধ্যমে বেহাত হওয়া অন্তত তিন কোটি টাকা মুল্যের আড়াইশ শতক জমি উদ্ধার করা হয়েছে। ##

Previous Post

চকরিয়ায় ১০ ইউপি নির্বাচন, শেষদিনে ৫৮৯ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

Next Post

আজ জেল হত্যা দিবস

Next Post
আজ জেল হত্যা দিবস

আজ জেল হত্যা দিবস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB