শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে চাকুরী প্রার্থীর টাকা আত্মসাতের অভিযোগে মামলা

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ৩১ অক্টোবর ২০২১
0 0
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তপন মল্লিকের বিরুদ্ধে ওসমান গনী নামের এক চাকুরীপ্রার্থীর দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে হয়েছে।
রোববার ৩১ অক্টোবর ভুক্তভোগী ওসমান গনী বাদি হয়ে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি রুজু করেছেন।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু ছালেহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত বাদির নালিশী অভিযোগটি (সিআর নং ১২৭২/২১) মামলা হিসেবে রুজু করে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কক্সবাজারকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে একমাত্র বিবাদি করা হয়েছে চকরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তপন মল্লিককে। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউনিয়নের পোপাদিয়া গ্রামের মৃত যামিনী রঞ্জন মল্লিকের ছেলে।

মামলার এজাহারে পাঁচজনকে স্বাক্ষী করা হয়েছে। অপরদিকে বাদি ওসমান গনীর বাড়ি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিন লোটনী গ্রামে। তিনি ওই এলাকার মৃত রশিদ আহমদের ছেলে।

মামলার এজাহারে বাদি ওসমান গনী বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার অধীনে খাদ্য বান্ধব কর্মসুচির একজন ডিলারের মাধ্যমে সম্পর্কের সুবাধে ২০২১ সালের ৫ জুলাই চকরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ে পরিচ্ছন্নকর্মী হিসেবে মাস্টাররোলে চাকুরী দেয়ার কথায় জামানত হিসেবে নগদ দুইলাখ টাকা দেন।

টাকা গ্রহণের সময় কথা ছিল বাদির চাকুরী স্থায়ী হলে জামানত হিসেবে দেয়া ওই টাকা ফেরত দেবে। কিন্তু টাকা গ্রহণের পর তাকে অফিসে চাকুরী দেয়ার কথা থাকলেও বিভিন্ন অজুহাতে বিবাদি খাদ্য নিয়ন্ত্রক তপন মল্লিক সময়ক্ষেপন করতে শুরু করে। এমনকি দীর্ঘসময় তাকে ঘুরিয়ে শেষমেষ অফিসে মাস্টাররোলে পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োগও দেয়নি বাদিকে।

বাদি ওসমান গনী এজাহারে আরও বলেন, পরবর্তীতে চকরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তপন মল্লিকের কাছে জামানত হিসেবে দেওয়া দুই লাখ টাকা ফেরত চাইলেও বারবার সময়ক্ষেপন করে আসছেন অভিযুক্ত ওই কর্মকর্তা।

এরই প্রেক্ষিতে সর্বশেষ গত ১৭ অক্টোবর দুপুরে বাদি ওসমান গনী চকরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে পুনরায় জামানত হিসেবে নেওয়া টাকা ফেরত চাইলে এসময় অভিযুক্ত তপন মল্লিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেন। এ অবস্থায় অনেকটা নিরূপায় হয়ে তিনি আদালতের আশ্রয় নিয়েছেন বলে জানান ভুক্তভোগী বাদি ওসমান গনী।

Previous Post

চকরিয়ায় মহাসড়কে সুপারী বোঝাই পিকআপ ছিনতাই

Next Post

মেয়র মুজিবের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ, ছাত্রলীগ নেতাকে পিটিয়েছে সন্ত্রাসীরা!

Next Post
মেয়র মুজিবের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ,  ছাত্রলীগ নেতাকে পিটিয়েছে সন্ত্রাসীরা!

মেয়র মুজিবের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ, ছাত্রলীগ নেতাকে পিটিয়েছে সন্ত্রাসীরা!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB