আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে জেলার সদর, রামু ও উখিয়া উপজেলায় ২১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে উপজেলা প্রশাসন মতবিনিময় সভার আয়োজন করে আসছে।
আজ বিকেলে সদরের উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শ্রাবস্তী রায়,অতিরিক্তি পুলিশ সুপার রফিকুল ইসলাম,জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদৎ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে যথাযথ নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি উপস্থিত সব প্রার্থীকে নির্বাচন কমিশনের সকল নির্দেশনা প্রতিপালনের আহবান জানান।#







