চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. রাফি নামের (৮) এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাফি মো. আলী হোসেনের ছেলে।
শিশুর পিতা আলী হোসেন বলেন, ‘শুক্রবার বেলা ১২টার দিকে পাড়ার কয়েকজন শিশুর সঙ্গে মাতামুহুরীর নদীর ছোট ভেওলা পয়েন্টে মোহাম্মদ রাফি গোসল করতে যায়।
এসময় অন্য শিশুরা নদী থেকে গোসল শেষে বাড়ি ফিরে আসতে দেখে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করে। নদীর স্রোতে তলিয়ে যায় সে।
একটুপর স্থানীয়রা রাফিকে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’##







