শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজার সুগন্ধা বীচ সড়কে রাতে দখল, দিনে উচ্ছেদ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
0 0
কক্সবাজার সুগন্ধা বীচ সড়কে রাতে দখল, দিনে উচ্ছেদ
0
SHARES
320
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের বিচ সড়কের উত্তর পাশে রাতের আঁধারে আবারও অবৈধ স্থাপনা নির্মান করছে একটি দখলদার চক্র। এই চক্রটি বাঁশ ,টিন ও পলিথিন দিয়ে রাতারাতি অনেকগুলো দোকান তৈরী করে সেখানে আদালতের নির্দেশনা সম্বলিত একটি সাইনবোর্ডও লাগিয়ে দেয়। রোববার রাতে এ ঘটনা ঘটে।

সোমবার বিকালে বিষয়টি নজরে আসায় ওইসব অবৈধস্থাপনা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজের নেতৃত্বে জেলা প্রশাসন, কউক ও পুলিশের একটি টিম এই উচ্ছেদ অভিযানে অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ,প্রভাবশালী চক্রটি এই সমুদ্র সৈকত এলাকায় সরকারী জমিতে অবৈধস্থাপনা নির্মান করে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াসহ নানা অপকর্মে জড়িত রয়েছে। এইসব দোকান বরাদ্দের নামেও এই চক্রটি ইতোমধ্যে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

জানা গেছে,স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী জসীম উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে অর্ধশতাধিক শ্রমিক দিয়ে রাতারাতি এ মার্কেট নির্মান করা হয়।

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ বলেন, সমুদ্র সৈকতে সরকারি জমিতে অবৈধস্থানে গড়ে তোলার খবার পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এক বছর আগেও ওইস্থান থেকে দোকানপাট উচ্ছেদ করা হয়েছিল।

কিন্তু রোববার রাতের আঁধারে দখলবাজ চক্রটি আবারও অবৈধভাবে ১৫ -২০টি দোকান নির্মান করে। যা গুড়িয়ে দেওয়া হয়েছে।

তবে এসময় কাউকে আটক করা যায়নি জানিয়ে তিনি বলেন, কারা করছে খবর নেওয়া হচ্ছে। প্রয়োজনে মামলাও করা হবে।

প্রসঙ্গত, উচ্চ আদালতের নির্দেশে ২০২০ সালের ১৭ অক্টোবর কক্সবাজার সুগন্ধা পয়েন্টে ৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানকালে দখলদারদের সাথে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় দখলদারদের বিরুদ্ধে মামলা করে কউক। বছর না পেরোতেই আবারও একই স্থানে দোকানপাট নির্মাণ শুরু করে চিহ্নিত চক্রটি।

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী সুগন্ধা পয়েন্টে ৫২ টি অবৈধ স্থাপনা সরিয়ে নিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৮ সালের ১০ এপ্রিল নোটিশ দেয়। এরপর ব্যবসায়ীরা রিট করলে ২০১৮ সালের ১৬ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে উচ্ছেদে স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

পরে, গত বছরের ১ অক্টোবর সমুদ্র সৈকতের কলাতলীর সুগন্ধা পয়েন্টে ৫২ টি স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের দেওয়া রুল ও স্থগিতাদেশ খারিজ করে দেয় আপিল বিভাগ।

ফলে ওই ৫২ টি স্থাপনা উচ্ছেদে কোনো বাধা না থাকায় কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে সুগন্ধা পয়েন্টের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল ।

Previous Post

মহেশখালীতে চিংড়ী ঘের ডাকাতি, পৌর মেয়রসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

Next Post

নিষেধাজ্ঞা শেষে সাগরে যেতে জেলেদের প্রস্তুতি

Next Post
নিষেধাজ্ঞা শেষে সাগরে যেতে জেলেদের প্রস্তুতি

নিষেধাজ্ঞা শেষে সাগরে যেতে জেলেদের প্রস্তুতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB