কক্সবাজার ইন্টারনাশনাল ইউনিভাসিটিতে শিক্ষার্থী ভর্তি অব্যাহত রাখার অনুমতি প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
শিক্ষায় পিছিয়ে দক্ষিণ চট্টগ্রামের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষাকার্যক্রম চলমান রাখতে বিশ্ববিদ্যালয়ে চলমান সকল অনুষদে শিক্ষার্থী ভর্তি অব্যাহত রাখার অনুমতি প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২৫ অক্টোবর মন্ত্রণালয়ের উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, কক্সবাজার জেলার রোহিঙ্গা সমস্যা, করোনাকালে আর্থিক সংকট এবং শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের বিষয় বিবেচনায় রেখে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে শিক্ষার্থী ভর্তির অনুমতি প্রদান করা হল।
এ বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদ সিআইপি বলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। এই বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করতে কিছু কুচক্রীমহল বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে। বিশ্ববিদ্যালয়ের আজকের এই সাফল্য তাদের অপপ্রচারের জবাব। তিনি এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।






