ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জনপদ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সাগরতীরের ইউনিয়ন মাতারবাড়ী। স্বাধীনতার পর থেকে মাতারবাড়ীর গৌরবদীপ্ত ইতিহাসের উন্নয়নের বাঁধাসরুপ তার বুকে জেঁকে বসেছিল এক কুৎসিত অন্ধকার। কুশাসন, দুর্বিসহ জনদুর্ভোগ, বিচারহীনতার দূর্গন্ধে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিলো সাথে অস্থির রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থায় পর্যুদস্থ মাতারবাড়ী এমন সময় মাতারবাড়ীর রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের অভিষেক ঘটে এক তারন্যদীপ্ত কন্ঠে শোষিত জনমানুষের আস্তা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেন মানুষের হৃদয়ে সে আর কেউ নয় মাতারবাড়ীর কৃতি সন্তান, শিক্ষিত, তরুণ রাজনীতিবীদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ব্যানগার্ড নৌকা প্রতীকে জনগণের প্রত্যক্ষ ভোটে নবনির্বাচিত চেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যান ও মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক এসএম আবু হায়দার।
তিনি মাতারবাড়ীর ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের শপথ নিয়ে ইতোমধ্যে মাতারবাড়ীর হাজারো জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন। গত ১৭ অক্টোবর ইউনিয়ন পরিষতদ মিলনায়তনে ইউনিয়নবাসির আয়োজনে অভিষেক অনুষ্টানের মধ্যদিয়ে মাতারবাড়ী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দ্বিতীয় টুঙ্গীপাড়ার অভিভাবক হিসেবে পরিষদের কার্যক্রম শুরু করেছেন।
নতুন সূর্যের আশা নিয়ে তার আবির্ভাব মাতারবাড়ীর জনমানসে। সাহসিকতা ও দূরদর্শিকতায় তিনি নিজেকে রাজনীতির অনিবার্য পুরুষ হিসেবে তুলে ধরেছেন। হয়ে উঠেছেন মাতারবাড়ীর মাটি-মানুষের ও তারুণ্যের কণ্ঠস্বর।
জনতার আয়োজনে অভিষেক অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে নবনির্বাচিত চেয়ারম্যান এসএম আবু হায়দার বলেন, সাবেক চেয়ারম্যান ও শিক্ষক আমার বড় ভাই মরহুম জনাব আলতাফ উদ্দিন সাহেবের আদর্শে আদর্শিক, তিনি আমার রাজনীতির অভিভাবক সেহেতু আমার সাথে যেসব সম্মানী প্রার্থী প্রতিদন্ধীতা করেছেন, তারা আমার নির্বাচনী মাঠে প্রতিদন্ধী ছিলেন, কিন্তু জনগণ যেহেতু আমাকে নির্বাচিত করে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান করে আজ ইউনিয়ন পরিষদে বৃহৎ আকারে অভিষেক অনুষ্ঠান করে ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব অর্পন করেছেন আমি সকলকে নিয়ে মাতারবাড়ীর জনমানুষের উন্নয়নে কাজ করতে চাই।
মাতারবাড়ি ইউনিয়নকে সাজাতে চাই, প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। আমার এলাকার প্রতিটা ঘর থেকে একজন করে বেকার যুবকের চাকরী দিতে চাই। তিনি অস্ত্রবাজ, দখলবাজ, মাদকবিক্রেতাদের একশ দিনের আল্টিমেটাম দিয়ে চেয়ারম্যান বলেন, আপনাদের সময় বেধে দিয়েছি সাবধান হয়ে যান, পরিবর্তন হোন না হয় এলাকা ছাড়ুন। আমি মরহুম জননেতা এম আলতাফ উদ্দিনের আদর্শের সৈনিক, সাবধান ! তিনি তার বক্তব্যবের শুরুতে তাহার রাজনৈতিক, শৈশব-কৈশোরের যাবতীয় সকল শুভকাঙ্খিদের শ্রদ্ধাবরে স্মরণ করেন ও তাদের শ্রদ্ধা নিবেদন করেন ৷
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদেরন অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও মহেশখালী উপজেলা মহিলালীগ সভাপতি মশরফা জান্নাত, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম ছমি উদ্দিন, সাবেক চেয়ারম্যান কবির আহমদ ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, নবনির্বাচিত সকল ইউপি সদস্য, সকল উচ্চ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ সব সর্বস্তরের জনসাধারণ।







