শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বদরখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছেলের জন্য মনোনয়ন ফরম নিলেন মা

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
0 0
বদরখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছেলের জন্য মনোনয়ন ফরম নিলেন মা
0
SHARES
530
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী ২৮ নভেম্বর তৃতীয়ধাপে অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকুলীয় জনপদের বদরখালী ইউপি নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনী ভোটযুদ্ধে লড়তে সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা মাঠে নেমেছেন। বর্তমানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তথা নৌকা পেতে ইউনিয়নের বেশিরভাগ আওয়ামীলীগ নেতা ঢাকায় অবস্থান করছেন। আগামী ২৪ অথবা ২৫ অক্টোবর যে কোন একজন নৌকা নিয়ে নির্বাচনী মাঠে নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে দলীয় মনোনয়ন পেতে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা ঢাকায় থাকলেও বদরখালী প্রতিটি জনপদে মানুষের কাছে রয়েছেন নাগরিক কমিটির মনোনীত চেয়ারম্যান প্রার্থী তরুন সমাজসেবক আনম হেফাজ সিকদার। তিনি ২০১৬ সালের নির্বাচনে ভোটযুদ্ধে ছিলেন। এলাকায় প্রচার আছে, আনম হেফাজ সিকদার ওই নির্বাচনে জনগনের ভোটে দিনের ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হলেও ওইদিন টাকার কাছে পরাজিত হয়েছিলেন মাত্র ৪৬ ভোটের ব্যবধানে।

ওই নির্বাচনে বর্তমান চেয়ারম্যান খাইরুল বশর আনারস প্রতীকে (৪২১৩) ভোট পেয়ে নির্বাচিত হন। আর চশমা প্রতীকে আনম হেফাজ সিকদার (৪১৬৭) ভোট পেয়ে হয়েছিলেন দ্বিতীয়। নির্বাচনের ফলাফল অবশ্য মেনে নিয়ে সেই থেকে গেল পাঁচটি বছর জনতার সঙ্গে মিলে মিশে থেকে কাজ করে চলছেন জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী আনম হেফাজ সিকদার।

পাঁচবছরে দিনশেষে সময় গড়িয়েছে অনেক। তবু থেমে যাননি জনগনের দু:সময়ের সারথী হেফাজ সিকদার। সেই তিনি এবারের বদরখালী ইউপি নির্বাচনেও চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তবে তিনি এবার প্রার্থীতা ঘোষণা করেছেন নাগরিক কমিটির ব্যানারে।

বৃহস্পতিবার ২১ অক্টোবর বদরখালী ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তার দপ্তরে এসেছিলেন গর্ভধারিণী মাকে নিয়ে। সঙ্গে ছিলেন বদরখালী ইউনিয়নের বিভিন্ন শ্রেনী-পেশার বিপুল সংখ্যক জনসাধারণ। এসময় চেয়ারম্যান প্রার্থী ছেলে আনম হেফাজ সিকদারের জন্য নিজহাতে মনোনয়ন ফরমটিও নিয়েছেন প্রার্থীর মমতাময়ী মা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারম্যান পদে ছেলের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় হেফাজ সিকদারের মা বলেন, আনম হেফাজ সিকদার আমার এবং বদরখালী বাসীর মনোনীত প্রার্থী। আমি বদরখালীবাসীর সেবা করার জন্য আমার ছেলেকে উৎসর্গ করলাম। আজ থেকে হেফাজ আমার ছেলে নয়, বদরখালীবাসীর সন্তান। আপনারা আপনাদের সন্তানকে জয়ী করবেন বলে আমার বিশ্বাস।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত বদরখালী ইউনিয়নের একাধিক প্রবীণ মুরব্বী বলেন, ইনশাআল্লাহ মায়ের দোয়া বৃথা যাবে না। মায়ের আদর, স্নেহ, ভালবাসা ও সাহস নিয়ে যে পথচলা সেই পথ কখনো কঠিন হবেনা। বদরখালী বাসীকে সাথে নিয়ে এগিয়ে যাবে হেফাজ সিকদার, নির্বাচনে এটাই প্রমাণিত হবে ইনশাল্লাহ।

Previous Post

চকরিয়ার পশ্চিম বড়ভেওলায় নৌকা পেতে পাল্টাপাল্টি অভিযোগ

Next Post

চকরিয়ায় ধানক্ষেতে বন্যহাতির তান্ডব

Next Post
চকরিয়ায় ধানক্ষেতে বন্যহাতির তান্ডব

চকরিয়ায় ধানক্ষেতে বন্যহাতির তান্ডব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB