চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় পুকুরে ডুবে একই পরিবারের আপন দুই ভাইয়ের দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
১৯ অক্টোবর, মঙ্গলবার সকালে পাইন্দং বৃন্দাবনহাট বাজারের পূর্ব পার্শ্বে বড়ুয়া পাড়ার টেক সংলগ্ন নিরোধ মাষ্টার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সুমন বড়ুয়ার সন্তান সার্থক বড়ুয়া ও তিন টহরি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রূপেশ বড়ুয়ার ছেলে চিন্ময় বড়ুয়া শুভ্র।
স্থানীয়রা জানায়, সকাল ১০টায় বাড়ির পেছনে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় ওই দুই শিশু। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর পুকুরে ভাসমান দুই শিশুকে বাড়ির লোকজন দেখতে পায়। পরে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য গৌতম সেবক বড়–য়া জানান, সকালের দিকে দুই শিশু খেলা করতে করতে পুকুরে পড়ে মারা যায়।







