চকরিয়া-বদরখালী সড়কের শাহারবিল ইউনিয়ন পরিষদের পৃর্ব পাশে মসজিদের গেইটে ডাম্পার গাড়ীর চাপায় এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।
অপরজন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে আজ দুপুর ২ টা ৫০ মিনিটে। নিহত ও আহত দুই যুবকের বাড়ী চকরিয়ার ডেমুশিয়ায় বলে জানা গেছে।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি। তবে ব্যবহৃত মোটর সাইকেলটি টিবিএস ব্রান্ডের। গাড়িটি ব্লু রং এর।







