শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

দেড় বছর পর খুলছে চবির হল, উৎফুল্ল শিক্ষার্থীরা

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
সোমবার, ১৮ অক্টোবর ২০২১
0 0
দেড় বছর পর খুলছে চবির হল, উৎফুল্ল শিক্ষার্থীরা
0
SHARES
317
VIEWS
Share on FacebookShare on Twitter

করোনা সংক্রমণ রোধে দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর হলে ফিরতে পেরে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বিভিন্ন হলের প্রভোষ্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আবাসিক শিক্ষার্থীদের ফুল, মাস্ক ও স্যানিটাইজার দিয়ে বরণ করে নেন।

সরজমিনে বিভিন্ন হল ঘুরে দেখা যায় বরণ করে নেওয়া শেষে শিক্ষার্থীরা একে একে হলে প্রবেশ করতে থাকেন। এসময় বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র ও ভ্যাকসিন কার্ডের ফটোকপি জমা দিয়ে রেজিস্ট্রেশন খাতায় নাম এন্ট্রি করে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেখা গেছে।
শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী নাহিদা আক্তার বলেন, এত দিন বাড়িতে থেকে প্রায় সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এতদিন পর আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। যোগাযোগহীনতার অবসান হলো।

আলাওল হলের শিক্ষার্থী সাহাব উদ্দিন বলেন, করোনা পরবর্তী শিক্ষা জীবনের আশঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে হলের বন্ধু ছোট ভাই এবং সকল শিক্ষকদের দেখে মনের মধ্যে একটা আশার সঞ্চার ঘটেছে।

দেশনেত্রী শেখ হাসিনা হলের শিক্ষার্থী জায়নব বিনতে রফিক বলেন, হল ছেড়ে থাকতে কতটা খারাপ লাগে এটা যে হলে না থাকে সে বুঝবে না। অনেকদিন পর আবার হলে আসতে পেরে আনন্দ লাগছে। সামনে পরীক্ষা। পড়ালেখা যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে হল খোলার বিকল্প ছিল না।

স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. খসরুল আলম খুদ্দুসী বলেন, আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্ড, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করে প্রবেশ করতে দেওয়া হয়ছে।

শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. লায়লা খালেদা আঁখি বলেন, আবাসিক শিক্ষার্থীদের এক ডোজ ভ্যাকসিন নেওয়ার শর্তে হলে প্রবেশ করতে দেওয়া হয়ছে। সোমবার (১৮ অক্টোবর) থেকে শিক্ষার্থী হলে থাকবে। আর ফুল, চকলেট, মিষ্টি, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।

বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। এতদিন পর আমরা পরিপূর্ণ। তাদের আবার বরণ করতে পেরে আনন্দিত।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ২০২০ সালের মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে বন্ধ আছে শাটল ট্রেন। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা উপলক্ষে গত শুক্রবার (১ অক্টোবর) ও শনিবার (২ অক্টোবর) একটি করে ট্রেন ও ৩টি আবাসিক হল চালু করছে কর্তৃপক্ষ।

Previous Post

হাটহাজারীতে মন্দির ভাংচুরের মামলায় বিএনপির ৩ নেতা গ্রেফতার

Next Post

চট্টগ্রামে ফাইজারের টিকা নিতে হুড়াহুড়ি

Next Post
চট্টগ্রামে ফাইজারের টিকা নিতে হুড়াহুড়ি

চট্টগ্রামে ফাইজারের টিকা নিতে হুড়াহুড়ি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB