কক্সবাজারের উখিয়া মহাসড়কের পাশে গাছের সঙ্গে পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় তৈয়ব (২০) নামের হেলপার নিহত হয়েছেন। এতে চালক হাসান (৩০) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল বিষয়টি নিশ্চিত করেছেন।







