কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে আসন্ন নির্বাচনে সুষ্টু পরিবেশে ভোট প্রদানের সুযোগ করে দিতে ইভিএম পদ্ধতিতে ভোট নেয়ার দাবী জানিয়েছেন উপজেলা কৃষকলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।
রবিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চকরিয়া পৌরশহরের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবী জানান।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান জসিম উদ্দিন আরো বলেন, গত ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়েছিলেন। ২০০৩ সাল থেকে এ পর্যন্ত তিনবার দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছি। জনগনের সেবা করেছি।
সরকারের উন্নয়ন কর্মকাÐ প্রতিটি ওয়ার্ডে মানুষের মাঝে পৌঁছে দিয়েছি। চিরিঙ্গা ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এ ইউনিয়নের এমন কোনো রাস্তা দেখতে পারবেন না যেখানে কাঁদা/মাটি আছে। ইউনিয়নের যে কোনো বাড়ি থেকে বের হলেই পাকা রাস্তা। যুগোপযোগী ও নান্দনিক পরিকল্পনায় এসব করা হয়েছে।
শতভাগ সেনিটেশনসহ ইউনিয়নকে সাজাতে নিরলসভাবে পরিশ্রম করে যা”িছ। করোনাকালীন সময়ে নগদ কয়েক কোটি টাকা হতদরিদ্র ও শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে। বাড়িতে চাল, ডাল, তেল, লবণ, সাবান, সবজি ও নিত্য সামগ্রী পৌঁছে দিয়েছি। কোন অনিয়মে জড়াইনি।
তিনি অভিযোগ করে বলেন, আসন্ন ২০২১ সালের ইউপি নির্বাচনেও বর্তমান দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি নৌকা প্রতিক পাওয়ার সম্ভাবনা থাকায় একটি প্রভাবশালী মহল নানাধরণের চক্রান্তে মেতে উঠেছে। এরই অংশহিসেবে আমার ইউনিয়নের ইউপি সদস্য রেজাউল করিমের মাধ্যমে আমার বিরুদ্ধে দখল চাঁদাবাজিসহ নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে।
তিনি বলেন, মুলত কতিপয় মহল কর্তৃক এলাকার চিংড়িঘের দখল, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্মে বাধা দেওয়ায় ওই চক্রটি আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। নিজেদের অপর্কম ঢাকতে নির্বাচনের আগে আমার নামে মিথ্যার ছড়িয়ে হয়রাণির অপচেষ্ঠা চালাচ্ছে।
তাই আমি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের আগে থেকেই চিরিঙ্গা ইউনিয়নে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনসহ ইতিপূর্বে অনুষ্টিত চকরিয়া পৌরসভার আদলে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের দাবী জানাচ্ছি। যেহেতু ব্যালেটে ভোট গ্রহন করা হলে সেখানে কেন্দ্র দখল ও সন্ত্রাসী কর্মকাÐের ঘটনার আশঙ্কা রয়েছে।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভা কৃষক লীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস, চিরিঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিশু প্রমুখ। ##







