শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে আটক হলেন ইসলামাবাদের সাবেক চেয়ারম্যান

রেজাউল করিম by রেজাউল করিম
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
0 0
কক্সবাজারে আটক হলেন ইসলামাবাদের সাবেক চেয়ারম্যান
0
SHARES
348
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেপ্তার হয়েছেন । ২৬ অক্টোবর মঙ্গলবার দুপুর ১.২০ মিনিটে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক করেন ঈদগাঁও থানার এস, আই বদিউলের নেতৃত্বে পুলিশের একটি টিম। অন্যদিকে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের আরেকটি দল আটক অভিযানে অংশ নেন। গ্রেপ্তারকৃত রাজ্জাক ইতোপূর্বে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন নিয়েছিলেন।

মঙ্গলবার দুপুরে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে যান। এ চেয়ারম্যান হত্যা মামলার এক নম্বর আসামি। ১৪-০৩-২৫ সালের রাত্রে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। জমি-জমার বিরোধ কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

এতে নিহত হন হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ কালূ। তিনি ইসলামাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড পাহাশিয়াখালী সিকদার পাড়ার বাসিন্দা।

নিহত ব্যক্তির পিতার নাম শামসুল হুদা চৌধুরী।

গ্রেপ্তারকৃত চেয়ারম্যানও একই এলাকার মমতাজ আহমেদের পুত্র। মামলার বাদি হচ্ছেন মরহুমের পুত্র এডভোকেট আবিদুল হুদা চৌধুরী।

মরহুমের অপর পুত্র ছাত্র প্রতিনিধি সাদিদুল হুদা চৌধুরী জানান, উক্ত মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। পরে হাইকোর্ট থেকে এ মামলায় পাঁচজন আগাম জামিন নেন। ছয় সপ্তাহের জন্য তাদেরকে জামিন দেয়া হয়। জামিন প্রাপ্তরা ছিলেন জাফর আলম, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জাহেদুল ইসলাম এবং মোঃ করিম প্রকাশ মাৎকরি। এ মামলায় বর্তমানে এ পাঁচজনই জেলে রয়েছেন। পরে হাইকোর্ট থেকে আরও তিনজন আগাম জামিন নেন। এরা হলেন মোজাম্মেল হক, মোতাহের এবং গিয়াস উদ্দিন বাবুল।

সাদিদুল হুদা চৌধুরী আরো জানান, গ্রেপ্তারকৃত রাজ্জাকের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও আরো চার-পাঁচটি মামলা রয়েছে। তবে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়নি।
নিহতের শালা হাসান তারেকের সাথে যোগাযোগ করলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।

Previous Post

ব্যাচেলর পয়েন্টের স্পেশাল এপিসোডের অংশীদারিত্বে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো

Next Post

ইসলামপুরে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার

Next Post
ইসলামপুরে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার

ইসলামপুরে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB