শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আলীকদমে উচ্চশিক্ষার আলো জ্বালাতে আনছার আলীর জমি দান

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: by আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
সোমবার, ২৮ জুলাই ২০২৫
0 0
আলীকদমে উচ্চশিক্ষার আলো জ্বালাতে আনছার আলীর জমি দান
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে এলেও বান্দরবানের আলীকদম উপজেলায় ছিল না কোনো স্বতন্ত্র কলেজ। পার্বত্য এই জনপদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ থেকে থেকে থেকে বঞ্চিতই ছিলেন। তবে সেই বাস্তবতায় পরিবর্তন আনতে ২০২৩ সালে উপজেলা প্রশাসন ও স্থানীয় সচেতন সমাজের উদ্যোগে কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়। এই উদ্যোগের পেছনে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত হয়ে উঠেছেন উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের একজন নিরক্ষর, খেটে খাওয়া দিনমজুর—আনছার আলী।

নিজে অক্ষরজ্ঞানহীন হয়েও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা নিশ্চিত করতে আনছার আলী নিজের ভোগ দখলীয় দুই একর জমি কলেজ নির্মাণের জন্য দান করেন। এই ঘটনা স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন তোলে এবং পরবর্তীতে আরও কিছু দানবীর মানুষ কলেজ প্রতিষ্ঠায় জমি দিতে এগিয়ে আসেন। তবে আনছার আলীর দানের তাৎপর্য ও বিস্ময় তৈরি করে কারণ, তিনি ছিলেন আর্থিকভাবে অস্বচ্ছল ও শিক্ষাগতভাবে প্রান্তিক মানুষ।

এই জমির ওপরই বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে একটি পাঁচতলা ফাউন্ডেশনবিশিষ্ট আধুনিক একাডেমিক ভবন। জমিদানের ঠিক পাশেই এখনও দাঁড়িয়ে আছে আনছার আলীর দুই কক্ষবিশিষ্ট কাঁচাঘরটি—যা এই ত্যাগের জীবন্ত সাক্ষ্য হয়ে রয়ে গেছে।

আনছার আলীর এই মহান উদ্যোগের প্রতিদানস্বরূপ আলীকদম কলেজের সাংগঠনিক কমিটি তাঁর জন্য একটি নতুন তিন কক্ষবিশিষ্ট টিনশেড ঘর নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ঘর নির্মাণের জন্য আনছার আলী ও তাঁর সহধর্মিণী নিজেরাই জায়গা নির্ধারণ করে দিয়েছেন।

ঘর নির্মাণের স্থান পরিদর্শনে কলেজের সাংগঠনিক কমিটির সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মী মমতাজ উদ্দিন আহমদ এবং সংগঠক জুলফিকার আলী ভূট্টো সরেজমিনে পরিদর্শন করেছেন। তাঁরা জানিয়েছেন, খুব শীঘ্রই ঘর নির্মাণের কাজ শুরু হবে এবং এটিই হবে আনছার আলীর প্রতি কৃতজ্ঞতার প্রতীক।

মমতাজ উদ্দিন আহমদ বলেন, “আনছার আলীর এই জমিদান শুধু একটি কলেজের ভিত্তি নয়, এটি একটি শিক্ষিত সমাজের স্বপ্ন রচনা। আমরা চাচ্ছি তাঁর এই আত্মত্যাগের স্মৃতি অম্লান থাকুক এবং এই ঘর সেই স্মৃতির একটি ছায়া হয়ে থাকুক।”

আনছার আলীর জমিদান শুধু পার্বত্য চট্টগ্রামের শিক্ষা আন্দোলন নয়, গোটা বাংলাদেশের সামাজিক উদারতার ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে রইবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Previous Post

দুর্নীতিমুক্ত ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়ের পদক্ষেপ

Next Post

জাফলংয়ে পাথর বোঝাইকৃত ৫০টি নৌকা জব্দ

Next Post
জাফলংয়ে পাথর বোঝাইকৃত ৫০টি নৌকা জব্দ

জাফলংয়ে পাথর বোঝাইকৃত ৫০টি নৌকা জব্দ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB