ঢাকা: সোমবার,২৮ জুলাই ২০২৫
সম্প্রতি পত্র-পত্রিকান্তরে দেখা যায় সরকারি বিভিন্ন দপ্তরে দুর্নীতি ঘূষের প্রবনতা বৃদ্ধি পেয়েছে মর্মে উল্লেখ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার জন্য ভূমি মন্ত্রণালয় নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। ভূমি মন্ত্রণালয় অভিযোগ মনিটরিং শাখা নামে একটি শাখা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জনগণ যাতে হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশে ভূমি বিষয়ক সেবা পায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
ভূমি সেবা সহায়তা কেন্দ্রে নাগরিগণের মতামত ও হয়রানী উপরন্ত ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার যার হটলাইন নাম্বার ১৬১২২-এ ফোন করেও নাগরিকগণ অভিযোগ জানাতে পাবরেন। উল্লেখ্য কল সেন্টারটি সপ্তাহের(৭) সাত দিনই ২৪ ঘন্টা নাগরিকদের সেবায় উন্মুক্ত থাকে।
এছাড়া, দেশের সকল সহকারী কমিশনার (ভূমি) এর দপ্তরে নাগরিকদের মতামত গ্রহণের জন্য একটি করে মতামত বক্স বসানো হবে। নাগরিকগণ যাতে এ সকল বাক্সে সেবার মান সম্পর্কে সন্তুষ্টি অথবা হয়রানি হলে অভিযোগ জানাতে পারবেন। এটি সরকারি অফিসের ক্ষেত্রে দুর্নীতি ও দালালদের দৌরাত্ব কমাতে সহায়ক হবে। অভিযোগ বক্সে যে কোন নাগরিক তাদের অভিযোগ সরাসরি জমা দিতে পারবে,যা সবোর্চ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এর প্রতিকার করা হবে।
ভূমি মন্ত্রণালয়ের মনে করে এ সকল গৃহীত পদক্ষেপের মাধ্যমে মাঠ পর্যায়ে দুর্নীতি ও জনগণের হয়রানী অনেকাংশে হ্রাস পাবে। তবে, জনগণের সচেতনতা ও সহায়তা এক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে।







