শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

এম এন আখতার অসংখ্য গানের স্রষ্টা

মানিক বিশ্বাস by মানিক বিশ্বাস
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
0 0
এম এন আখতার অসংখ্য গানের স্রষ্টা
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

‘যদি সুন্দর একখান মুখ পাইতাম’, ‘কইলজার ভিতর গাঁথি রাইখ্যুম তোয়ারে’, ‘মাঝি পাল তুইলা দে’, ‘বাছুরে, জি জি জি’, ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’, ‘ও পরানের তালতো ভাই’, ‘ও আকাশ তারার প্রদীপ’সহ এরকম অসংখ্য মন মাতানো এবং কালজয়ী গানের রচয়িতা কিংবদন্তি সঙ্গীত শিল্পী, চট্টগ্রামের আঞ্চলিক গানের প্রবর্তক, গীতিকার, সুরকার শিল্পী হচ্ছেন এম এন আখতার।

এম. এন. আখতার ১৯৩১ সালের ১ জুলাই চট্টগ্রামের রাউজান থানার মোহাম্মদপুর গ্রামের তাজ মোহাম্মদ চৌধুরীর বংশে জন্ম গ্রহণ করেন। তাঁর পুরো নাম মোহাম্মদ নুরুল আখতার। তাঁর পিতা জাহাজের সারেং আলহাজ্ব সৈয়দ আলী, মা কুলছুমা খাতুন। প্রথম জীবনে মাদ্রাসায় পড়ালেখা করেন এম এন আখতার, অতঃপর সাধারণ শাখায় পড়ালেখা এবং হোমিওপ্যাথিক বিষয়েও পড়ালেখা করেন কিছুদিন।

পারিবারিক সদস্যদের পেশাগত কারণে ছোটবেলা থেকেই এম. এন. আখতারের বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় যাওয়া থাকা ও পড়ালেখার সুযোগ হয়েছে। ভারতের চব্বিশ পরগণার বশির হাট টাউনে সঙ্গীতজ্ঞ বাবু অমল মুখার্জির কাছে সঙ্গীতে হাতে খড়ি তাঁর। এম. এন. আখতার পেশাগত জীবনে ১৯৪৯ সাল থেকে সরকারি চাকুরে। তাঁর কর্মস্থল ছিলো সাতক্ষীরা কাস্টমসে। ১৯৫৯ সালে চাকরি সূত্রে বদলি হয়ে চট্টগ্রাম আসেন। সে থেকে চট্টগ্রামই তাঁর চাকুরী, সঙ্গীত ও সাহিত্য চর্চা।

চট্টগ্রাম বেতার কালুরঘাটের প্রথম দিনের প্রথম আধুনিক গানের শিল্পী ছিলেন এম. এন. আখতার। এম এন আখতারের রচিত অনেক গানের মধ্যে একটি সাড়া জাগানো গান ছিল ‘বকশি হাইট্টা পানের খিলি তারে বানাই খাবাইতাম’। এছাড়াও তার রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছেঃ কইলজার ভিতর গাঁথি রাইখ্যম তোয়ারে, যদি সুন্দর একখান মুখ পাইতাম, তুমি যে আমার জীবনের উপহার , ও পরানর তালত ভাই চিডি দিলাম, বর্গী এলো দেশে”, “মধুমিতা” ইত্যাদি।

আঞ্চলিক গানের সম্রাজ্ঞী বলে পরিচিত শিল্পী শেফালী ঘোষের ওস্তাদ এম এন আখতার লেখা ও সুর করার পাশাপাশি নিজেও গাইতেন। তাঁর লেখা ও সুর করা গান গেয়ে শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষ খ্যাতি পান। তাঁর অনেক গান চলচ্চিত্রেও নেওয়া হয়েছে।

৩৫ বছর আগে গ্রামোফোন রেকর্ডে শিল্পী আখতার ও সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন ‘কইলজার ভিতর গাঁথি রাইখ্যম তোয়ারে’ গানটি। পরে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তিনি প্রায় পাঁচ হাজারেরও অধিক গান লিখেছেন। পাশাপাশি লিখেছেন অসংখ্য নাটক ও কবিতা। তার লেখা গানের মধ্য থেকে কয়েক হাজার গান নিয়ে ‘এম এন আখতারের গান’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ষাটের দশক থেকে তিনি পূর্ণাঙ্গ আঞ্চলিক ভাষায় আটটি ও শুদ্ধ ভাষায় চারটি গীতিনাট্য রচনা করেন।

পবিত্র কুরআনের ১১৪টি সূরা হতে বিশেষ বিশেষ তথ্যগুলো নিয়ে বাংলায় তার লিখিত “করুণার বাণী” গ্রন্থটি প্রকাশিত হয় ২০০৪ সালে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চুড়িওয়ালা, সোনার কলসী, নাতিন জামাই, কানের ফুল, লট্টন কইতর, রাঙ্গাবালির চরে, বৈশাখী মেলাসহ অনেক নাটকও লিখেছেন। তাঁর সর্বশেষ রচিত হাসির নাটক ‘রসিক দাদুর স্কুলে মানুষ গড়ার কল’।

১৯৭৩ সালে ‘মনুআ’ নামক আধুনিক, পল্লীগীতি ও আঞ্চলিক গানের প্রকাশনার পর চট্টগ্রাম বেতার তাঁকে গীতিকার হিসেবে তালিকাভুক্ত করেন। তবে তিনি শুধু আঞ্চলিক গানের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। একুশের গান, দেশাত্ববোধক গান, আধুনিক গান, পল্লীগীতি, ভাবের গান, বিচ্ছেদি গান, হামদ-নাত, পীর-আউলিয়ার গান এবং চট্টগ্রামের হাওলা গানেও তার পদচারণা ছিল। গান লিখতে তাঁর কোনো প্রস্তুতি লাগত না। হাঁটতে হাঁটতে তিনি লিখতে পারতেন এবং তাৎক্ষণিক সুর বসিয়ে প্রায়ই তিনি বেতারে গাইতেন। কেবল গীতিকার হিসেবে নয় সুরকার ও কণ্ঠশিল্পী হিসেবেও খ্যাতি পান এম এন আখতার। কী মঞ্চে, কী নাটকে, কী চলচ্চিত্রে-সর্বত্রই ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে এম এন আখতারের গান।

এম. এন. আখতার বেতার টেলিভিশন তথা মঞ্চে দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত জনপ্রিয় ও নন্দিত শিল্পী। গীতিকার, নাট্যকার, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে তাঁর অবদান আমাদের শিল্প সংস্কৃতির ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী এম এন আখতার ১৯৮৭ সালে অবসর নেন।

এম এন আখতার কয়েকদিন মৃত্যুরসাথে পাঞ্জা লড়ে ২০১২ সালের ১৮ এপ্রিল বুধবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

Previous Post

১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকার অনুদান

Next Post

সীতাকুণ্ডে শিপইয়ার্ডের দখল করা ১১৩ একর বনভূমি উদ্ধার

Next Post

সীতাকুণ্ডে শিপইয়ার্ডের দখল করা ১১৩ একর বনভূমি উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB