‘জনতার দল’ নামে নতুন আরেকটি দলের আত্মপ্রকাশ ঘটেছে।
সাবেক সামরিক কর্মকর্তা, সরকারি আমলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নিয়ে এ নতুন দলটির গঠন করা হয়েছে বলে এর সঙ্গে সংশ্লিষ্টরা জানান।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দলের আত্মপ্রকাশের ঘেআষণা দেওয়া হয়। দলটির চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালকে দায়িত্ব দেয়া হয়েছে।
“ ইনসাফ জিন্দাবাদ ” হবে এই দলের স্লোগান।
অনুষ্ঠানে জুলাইয়ে গণ অভ্যুত্থানে আহতদের কয়েকজনকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে চেয়ারম্যান মি. কামাল বলেন, “ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিগত দিনের ইতিহাস দেখেছি তারা সময় শেষ হওয়ার আগেই পালিয়ে যেতে বাধ্য হয়। সব রাজনৈতিক দলগুলো যেদিকে চলে সে স্রোতের বিপরীতে গিয়ে চলতে চাই।”







