বাংলাদেশ আগামী বছর (২০২৬) স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করবে।
এই উত্তরণের জন্য সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে বলেছেন।
তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা দেন। ২০২৬ সালের নভেম্বরেই বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করবে।
এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই উত্তরণের পর বাংলাদেশ আন্তর্জাতিকভাবে আরও মর্যাদা অর্জন করবে এবং ব্যবসার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি পাবে।
তবে, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারাবে এবং ট্রেড-রিলেটেড মেধাস্বত্ত্ব অধিকার (টিএরআইপি) কঠোরভাবে অনুসরণ করতে হবে।
প্রেস সচিব আরও জানিয়েছেন, সরকারি খাতে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠা ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প নিয়ে তদন্ত হচ্ছে।
এছাড়া, দেশের বিভিন্ন সরকারি সংস্থায় দ্রুত জনবল নিয়োগের জন্য কেবিনেট সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা মোকাবিলা করার জন্যও একাধিক প্রকল্পের পর্যালোচনা হয়েছে এবং আশা করা হচ্ছে আগামী বর্ষায় পরিস্থিতির উন্নতি হবে।







