শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

গাজীপুরের আওয়ামীলীগ নেতা কক্সবাজারে আটক

কক্সবাজার প্রতিনিধি by কক্সবাজার প্রতিনিধি
শনিবার, ২ নভেম্বর ২০২৪
0 0
গাজীপুরের আওয়ামীলীগ নেতা কক্সবাজারে আটক
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারে এসে আত্মগোপনে থাকা গাজীপুরের যুবলীগ নেতা এস এম আলমগীর হোসেন আটক হয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা তাকে ধরে যৌথ বাহিনীর হাতে সোপর্দ করে। শুক্রবার রাতে কলাতলী হোটেল -মোটেল জোন থেকে তাকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আযীম নোমান।

জানা গেছে , কক্সবাজার শহরে প্রতিদিন হোটেল বদল করে আত্মগোপনে রয়েছেন গাজীপুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন। এই সংবাদ পাওয়ার পর ছাত্র প্রতিনিধিদের হাতে আটক হন গাজীপুরের এই যুবলীগ নেতা। পরে যৌথ বাহিনীর মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে তাদের হাতে সোপর্দ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আলমগীর হোসেনের নামে চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র সরবরাহ এবং পাঁচটি হত্যা মামলা রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর প্রকাশ্যে গুলি করেন।

এছাড়া ছাত্র হত্যার একটি মামলায় তাকে ৫০ নম্বর আসামি করা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ নম্বর আসামি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আযীম নোমান জানান, গ্রেপ্তার যুবলীগ নেতাকে গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কক্সবাজারের বিভিন্ন হোটেল-মোটেলে আত্মগোপনে রয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের হোটেল-মোটেলে সজাগ দৃষ্টি রেখে নিজেরাই রেড জোন চিহ্নিত করছেন কক্সবাজারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

Previous Post

নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জেলেরা

Next Post

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Next Post
চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB