শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হাতে নিহত

বিবিসি by বিবিসি
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
0 0
হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হাতে নিহত

ছবির ক্যাপশান,অস্ত্র হাতে ইয়াহিয়া সিনওয়ার

0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েল।

মি. সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের নেতৃত্ব দিয়েছিলেন। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতে, সাত অক্টোবরের হামলার ‘মাস্টারমাইন্ড’ তথা মূল পরিকল্পনাকারী তিনিই ছিলনে। ওই হামলায় হামাসের বন্দুকধারীরা প্রায় এক হাজার ২০০ জনকে হত্যা করেছিলো এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে এসেছিলো।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস প্রধানের হত্যা মানে যুদ্ধের সমাপ্তি নয়। তিনি এটিকে গাজায় বছরব্যাপী যুদ্ধ “শেষের সূচনা” বলেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে বুধবার গাজার রাফাহ শহরের একটি ভবনে অভিযান চালানো হয়েছিলো। ধারণা করা হয়েছিলো যে ওই ভবনটি হামাসের সিনিয়র নেতারা ব্যবহার করেন। সেই অভিযানে তিনজন নিহত হন, মি. সিনওয়ার তাদের মাঝে একজন।

বাহিনী আরও জানায় যে ওই স্থানে জিম্মির কোনও চিহ্ন নেই। পূর্বে দাবি করা হয়েছিলো যে জিম্মিদের সুরক্ষার স্বার্থে মি. সিনওয়ার ভ্রমণের সময় তাদেরকে নিজের সাথে রাখবে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, তিনজন বন্দুকধারীকে এক ঘর থেকে আরেক ঘরে দৌড়াতে দেখেছে ইসরায়েলি সেনারা। একবার গুলি চালানো হলে তারা বিচ্ছিনি হয়ে যান ও ইয়াহিয়া সিনওয়ার একা ভবনে প্রবেশ করে।

মি. হাগারি আরও বলেন যে ড্রোন দিয়ে দেখা গেছে, মি. সিনওয়ার একটি চেয়ারে বসে আছেন। ইসরায়েলি সেনারা ভবনে প্রবেশ করে নিহত এই হামাস প্রধানকে একটি ভেস্ট, বন্ধুক ও ৪০ হাজার শেকেলসহ (আট হাজার ২০০ পাউন্ড) দেখতে পায়।

আইডিএফ প্রধান লেফটেন্যান্ট কর্নেল হার্টজি হালেভি বলেছেন, “আমরা বলেছিলাম আমরা তাকে ধরবো এবং তাকে ধরেছিও। তাকে ছাড়া পৃথিবী এখন ভালো।”

ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করতে কয়েক ঘণ্টা দেরি হয়েছিলো কারণ ইসরায়েল ইয়াহিয়া সিনওয়ারের দাঁতের রেকর্ড ও আঙ্গুলের ছাপ মিলিয়ে দেখছিলো। ইসরায়েলের কাছে সিনওয়ারের জেনেটিক ডেটা সংরক্ষিত আছে। কারণ তিনি তার জীবনের কয়েক দশকই কাটিয়েছেন ইসরায়েলের কারাগারে।

এর আগে একবার অনলাইনে কিছু গ্রাফিক চিত্র ছড়িয়ে পড়েছিলো। সেখানে দেখা গেছে, সিনওয়ারের মতো দেখতে একটি মৃতদেহ মাথায় গুরুতর আঘাত নিয়ে ধ্বংসস্তূপে পড়ে আছে।

আইডীএফ সেসময় বলেছিলো, তাকে হত্যা করা সম্ভব ছিলো। কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে অনুসরণ করা একজনের মৃত্যুর খবর নিশ্চিত না হয়ে বলতে চায়নি।

নেতানিয়াহু সিনিওয়ার হত্যাকে স্বাগত জানিয়ে বলেছেন, “যদিও এটি গাজার যুদ্ধের শেষ নয়, এটা শেষের শুরু।”

তিনি বলেন, এই যুদ্ধ “আগামীকাল-ই” শেষ হতে পারে, যদি হামাস অস্ত্র ফিরিয়ে দেয় এবং গাজায় আটক বাকি জিম্মিদেরকে ফিরিয়ে দেয়।

এর আগে জিম্মিদের পরিবারকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেছিলেন, “যতক্ষণ না পর্যন্ত আপনার প্রিয়জনকে বাড়ি ফিরিয়ে আনতে পারছি, ইসরায়েল সমস্ত শক্তি দিয়ে লড়বে। কারণ তারা আমাদেরও প্রিয়জন।”

এর আগে, জিম্মিদের পরিবারকে সম্বোধন করে নেতানিয়াহু বলেছিলেন যে ইসরায়েল “যতক্ষণ না আমরা আপনার প্রিয়জনকে বাড়িতে না আনছি ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত শক্তি দিয়ে চলবে, কারণ তারাও আমাদের প্রিয়জন”।

মি. নেতানিয়াহু গাজাবাসীকে বলেন, “সিনওয়ার আপনার জীবন ধ্বংস করেছে।”

“হামাস আর গাজা নিয়ন্ত্রণ করবে না…এটি হামাসের পরবর্তী দিনের শুরু, এবং গাজার বাসিন্দারা, অবশেষে হামাসের অত্যাচার থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য এটি আপনাদের জন্য একটি সুযোগ,” তিনি বলেন।

ইয়াহিয়া সিনওয়ারের এই হত্যাকাণ্ডের আগে গত জুলাই মাস্যা তেহরানে ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ নিহত হয়েছিলেন।

পরবর্তীতে ইয়াহিয়া সিনওয়ারকে হামাসপ্রধান করে হানিয়াহ’র ভূমিকায় বসানো হয়।

৬১ বছর বয়সী সিনওয়ার মূলত আবু ইব্রাহিম নামে পরিচিত।

তিনি গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে খান ইউনিস শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেছিলেন।

সিনওয়ার তার যৌবনের একটি বড় অংশ – ২২ বছরেরও বেশি সময় – অর্থাৎ ১৯৮৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ইসরায়েলি কারাগারে কাটিয়েছেন।

কারাগারে থাকার এই দীর্ঘ সময়ের মধ্যে আবার কিছু সময় সম্পূর্ণ নির্জন কারাবাস ছিল, যা তাকে আরও উগ্রপন্থী করে তোলে বলে মনে করা হয়।

Previous Post

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত

Next Post

ভিসার টাকা ফেরত চাওয়ায় বাঁশখালীতে যুবককে হত্যা, ঘাতক আটক

Next Post
ভিসার টাকা ফেরত চাওয়ায় বাঁশখালীতে যুবককে হত্যা, ঘাতক আটক

ভিসার টাকা ফেরত চাওয়ায় বাঁশখালীতে যুবককে হত্যা, ঘাতক আটক

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB