সাগর কন্যা কক্সবাজারে উৎসব মুখর পরিবেশে জাতীয় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৬ অক্টোবর সকাল ১১ টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ বলেছেন, স্বল্প সময়ে কালবেলা দেশের গণমাধ্যম জগতে ইতিহাস সৃষ্টি করেছে। কক্সবাজারের সমুদ্র সন্তান কালবেলার সম্পাদক ও প্রকাশক। আমি নিশ্চিত বস্তুনিষ্টতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে পাঠকপ্রিয় কালবেলা কক্সবাজারের উন্নয়নে উন্নয়নধর্মী সংবাদ প্রকাশ করবে।
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী, সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম, বিএনপি নেতা অধ্যাপক আজিজুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু, এড আবু সিদ্দিক ওসমানী, মুক্তির নির্বাহী পরিচালক বিমল চন্দ্র সরকার, সাংবাদিক কামাল হোসেন আজাদ, আজকের দেশবিদেশ সম্পাদক আইয়ুবুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা বলেন, দৈনিক কালবেলা অল্প সময়ে যে জনপ্রিয়তা অর্জন করেছে তা বাংলাদেশের সাংবাদিকতা জগতে বিরল। মূলত গঠনমূলক ও অনুসন্ধানি রিপোর্ট দিয়ে আধুনিকতার সাথে সমন্বয় করে সাজানোর কারণে এ অর্জন সম্ভব হয়েছে।
সে সাথে পত্রিকার পাশাপাশি অনলাইন ও মাল্টিমিডিয়াকে যুক্ত করায় কালবেলা মানুষের হাতের মুঠোয় চলে গেছে।
বক্তারা আরো বলেন, কালবেলা কর্তৃপক্ষ দেশের গুরুত্বপূর্ণ জেলা কক্সবাজারের জন্য এম, আর মাহবুবের মতো একজন যোগ্য ও দক্ষ প্রতিনিধি নিয়োগ করে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর হাত ধরে কক্সবাজারের পর্যটন শিল্পসহ জেলার সার্বিক চিত্র কালবেলা’র মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে যাবে।
তারা কালবেলাল ভবিষ্যতে আরো উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন।
দৈনিক কালবেলা’র কক্সবাজার প্রতিনিধি এম, আর মাহবুব শুভেচ্ছা বক্তব্য রাখেন।
পরে অতিথিরা কেক কেটে দৈনিক দুই বছর পূর্তি উদযাপন করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল’র কক্সবাজার প্রতিনিধি নূরুল ইসলাম হেলালী, এনটিভির কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, বাংলাভিশন কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার এম, আর খোকন, দৈনিক কালের কন্ঠের কক্সবাজার ব্যুরো চিফ আনছার হোসেন, সমকাল প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, নয়াদিগন্তের গোলাম আযম খান,
দৈনিক হিমছড়ির বার্তা প্রধান হুমায়ুন সিকদার, দৈনিক সংবাদ প্রতিনিধি জসিম উদ্দিন সিদ্দিকী, সুজন সম্পাদক, সাংবাদিক মাহবুবুর রহমান, দৈনিক কালবেলার চকরিয়া প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আবুল কালাম, উখিয়া প্রতিনিধি দীপন বিশ্বাস, ঈদগাঁও প্রতিনিধি মোঃ রেজাউল করিম, টেকনাফ প্রতিনিধি ওবাইদুর রহমান নয়ন, পেকুয়া প্রতিনিধি এস, এম জুবাইদ, রামু প্রতিনিধি রিজন বড়ুয়া, দৈনিক কক্সবাজার প্রতিবেদক বেদারুল আলম, সি নিউজের শাহেদ মিজান, দৈনিক নয়া দিগন্তের ঈদগাঁও প্রতিনিধি আতিকুর রহমান মানিক, খবরের কাগজ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সিবিএন প্রতিবেদক আরোজ ফারুক, দৈনিক হিমছড়ির জিয়াউল হক







