শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন লাখো মানুষ

তাহজীবুল আনাম, কক্সবাজার by তাহজীবুল আনাম, কক্সবাজার
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
0 0
কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন লাখো মানুষ
0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন উৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি নানা ধর্মের মানুষের সরব উপস্থিতি বলে দিচ্ছে, এই যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলন মেলা । সৈকতের ২ কিলোমিটার এলাকাজুড়ে শুধু মানুষ আর মানুষ। রোববার (১৩ অক্টোবর) বিকালে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন উৎসব। দেবী মা’কে শেষ বিদায় জানাতে পর্যটকসহ প্রায় তিন লাখ মানুষের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন উৎসব সম্পন্ন হয়।

8 3

আয়োজকরা জানান, প্রতিবছর বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন উপলক্ষে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো মানুষের ঢল নামে। এই বছরও অন্তত ৩ লাখ মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে সমুদ্র সৈকত। শুধু লাবণী পয়েন্টে এ অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আসা অন্তত ২০০ প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এছাড়া একই সময়ে রামুর বাঁকখাল নদী, চকরিয়ার মাতামুহুরী, টেকনাফের সাগর ও নাফনদী, উখিয়ার ইনানী সৈকত ও রেজুনদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।

c 3

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) উদয় শংকর পাল বলেন, জেলার ৯টি উপজেলায় ৩২১টি মণ্ডপে সুষ্ঠু পরিবেশে পূজা সম্পন্ন হয় । এর মধ্যে ১৫১টি প্রতিমা ও ১৭০টি ঘটপূজা। আজ বিকেলে মন্ত্রপাঠের মাধ্যমে একযোগে সব প্রতিমা সাগরে বিসর্জন দেওয়া হয়। দেশের সর্ববৃহৎ সৈকতের প্রতিমা বিসর্জন উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার মাধ্যমে এবারও আমরা প্রমাণ করতে চাই কক্সবাজার সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য স্থান।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, রামু থেকে কড়া নিরাপত্তায় নাইক্ষ্যংছড়িসহ ৭ টি প্রতিমা বিসর্জনের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে পাঠানো হয়েছে। বাকি গুলো বাঁকখালী নদীতে বিসর্জন দেয়া হবে। ওখানেও আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের সহকারী পুলিশ সুপার আবুল কালাম বলেন, পর্যটক ও পূজারিদের নিরাপত্তায় আমাদের কন্টোল রুম চালু করা হয়েছে। আমাদের সঙ্গে র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা কাজ করছে।

কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ সালাহউদ্দিন বলেন, দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন উৎসব হয়ে থাকে কক্সবাজার সৈকতে। এতে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে । এখন কক্সবাজার ভ্রমণ করছেন লাখো পর্যটক। সবার নজর থাকে কক্সবাজারের প্রতিমা বিসর্জন উৎসবের দিকে। তাই এখানে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। সৈকতের লাবনী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে রোববার দুপুরের পরপরই বিভিন্ন মণ্ডপ থেকে আনা হয় প্রতিমা। আড়াইটা থেকে শুরু হয় বিজয়া সম্মেলন। বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত সাগরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এবার পূজা নির্বিঘ্ন করতে প্রশাসন চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তুলেছে।

ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, যানজট নিরসনে শহরের বাইরের উপজেলাগুলোর পূজামণ্ডপের প্রতিমা কলাতলী ডলফিন মোড় হয়ে এবং শহরের অভ্যন্তরের প্রতিমাগুলো প্রধান সড়কের হলিডে মোড় হয়ে সৈকতের লাবনী পয়েন্টের বিসর্জন অনুষ্ঠানস্থলে আসবে। প্রতিমাগুলো মণ্ডপ থেকে ট্রাকযোগে আনার সময় আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। প্রতিমাবোঝাই ট্রাকবহরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশের টহল দল তৎপর ছিল । সৈকতের প্রবেশমুখ, প্রতিমা বহনের সড়ক ও মোড়ে সিসি ক্যামেরা স্থাপনসহ সাদাপোশাকে লোকজনের নজরদারি বাড়ানো হয়েছে।

Previous Post

সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত পরপইস

Next Post

পেকুয়ায় শিক্ষক হত্যার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

Next Post
পেকুয়ায় শিক্ষক হত্যার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

পেকুয়ায় শিক্ষক হত্যার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB