শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মহেশখালীতে শিশু-কিশোরদের হাতে অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনা

সেলিম, মহেশখালী by সেলিম, মহেশখালী
রোববার, ৬ অক্টোবর ২০২৪
0 0
মহেশখালীতে শিশু-কিশোরদের হাতে অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনা
0
SHARES
332
VIEWS
Share on FacebookShare on Twitter

মহেশখালীতে নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাচ্ছে শিশু ও কিশোরেরা। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোরেরা অবাধে প্রশাসন ও সংশ্লিষ্টদের সামনে প্রকাশ্যে শহর এবং আশপাশের এলাকায় বেপরোয়া গতিতে চালাচ্ছে এসব ব্যাটারি চালিত মিশুক গাড়ি।

সচেতন মহলের দাবি, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ শিশু-কিশোরেরা এ যান্ত্রিক বাহন চালানোয় শঙ্কা বাড়ছে সড়ক দুর্ঘটনা। সেই সঙ্গে লঙ্ঘন হচ্ছে শিশুশ্রম আইন।

সরেজমিন দেখা যায়, মহেশখালী পৌর শহরের প্রধান সড়ক ও অলিগলিতে প্রতিদিন সহস্রাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। এর মধ্যে প্রায় শতাধিক অটোরিকশাচালক ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোর। আর এসব শিশু চালকের অধিকাংশের হাতে মোবাইলের ও কানে হেডফোন লাগিয়ে বেপরোয়া গতিতে অটোরিকশা চালাচ্ছে শহরের প্রধান সড়কে। ট্রাফিক পুলিশের সদস্যদের নজরে পড়লেও বিষয়টি নিয়ে কোনো মাথাব্যথা নেই। এতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিশু কিশোর অটোরিকশাচালক।

প্রতিবেদকের কথা হয় ১২ বছর বয়সী মিশুকচালক ফয়সালের সঙ্গে। সে বলছে, ‘রোজগার ভালো হয় মিশুক গাড়ি চালিয়ে। পৌরসভার গোরকঘাটা বাজার থেকে মিশুক গাড়ি ভাড়া নিয়ে গত ৩ মাস ধরে চালাচ্ছি। আগে ভয় করত পুলিশ যদি আটকায়! কিন্তু এখন তারা কিছু বলে না।

মহেশখালী পৌর শহরে প্রকাশ্যে ব্যাটারিচালিত মিশুক চালাচ্ছে শিশু-কিশোরেরা।

৯ বছর বয়সী মিশুকচালক সজীব বলছে, হোটেলে ৮-৯ ঘণ্টা কাজ করলে ৩০০ টাকা পাই। অটোরিকশা চালালে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা। ৪০০ টাকা ভাড়া দিয়ে মিশুক নিয়ে আসছি। পুলিশ আটকালে পরে মিশুকের মালিক ছাড়ায়ে নেয়।

১৩ বছর বয়সী মিশুকচালক বলছে, ‘আগে আমার বাবা চালাতেন। এখন তিনি অসুস্থ। অন্য কাজ থেকে মিশুক চালানোতে পরিশ্রম কম। তাই ৮ মাস ধরে রিকশা চালাচ্ছি।

প্রাপ্তবয়স্ক অটোরিকশাচালক ছৈয়দ মিয়া বলেন, ‘ছোট শিশু হওয়ায় এরা মিশুক-টমটম গাড়ীর গতি নিয়ে কিছুই জানেনা। যখন-তখন ভিড়ের মধ্যে ওভারটেক করে এবং মিশুক ঘোরানোর চেষ্টা করে। এতে আমাদের টমটম চালাতে বিড়ম্বনায় পড়তে হয়।’

পৌর এলাকার বাসিন্দা জিকু বলেন, ‘শিশু চালকেরা হঠাৎ করে সড়কের ওপর মিশুক ঘোরানোর জন্য প্রায়ই মোটরসাইকেল চালকেরা দুর্ঘটনার শিকার হয়।’

মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ বলেন, ‘যেখানে লাইসেন্স ছাড়া যান্ত্রিক বাহন চালানো নিষেধ, সেখানে প্রকাশ্যে অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোররা ব্যাটারিচালিত অটোরিকশা এবং সিএনজি চালিত অটোরিকশা চালাচ্ছে। অনভিজ্ঞ এসব শিশু কিশোররা অটোরিকশা চালাতে গিয়ে দুর্ঘটনার সৃষ্টি করছে। বিষয়টি খুবই উদ্বেগজনক। এখনই এসব নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ বলেন, ‘আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এরই মধ্যে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা হয়েছে। আমরা অভিযানে মাঠে নামব এবং বিষয়টি নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালাব

Previous Post

মহেশখালী- বদরখালী শহিদ তানভীর সেতুতে দুর্ঘটনায় আহত- ৪

Next Post

ইসরায়েলে হেজবুল্লাহর রকেট হামলা, আহত ১০

Next Post
ইসরায়েলে হেজবুল্লাহর রকেট হামলা, আহত ১০

ইসরায়েলে হেজবুল্লাহর রকেট হামলা, আহত ১০

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB