মহেশখালী-বদরখালী সংযোগ শহিদ তানভীর সেতুর মহেশখালী অংশে সিএনজি-টমটমের মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী আহত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিকটস্থ বদরখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা হলেন, টমটম চালক মহেশখালী শাপলাপুরের জেএমঘাট এলাকার গোরামিয়া (২৮), একই এলাকার বদিউল আলম (৩২), জামিরছড়ি এলাকার শামসুল আলম (৩৫) ও তার সন্তান তামিমুল ইসলাম (৭)।
প্রত্যক্ষদর্শীরা জানায়,শহিদ তানভীর সেতুর মহেশখালী অংশে চকরিয়ার বদরখালী স্টেশন থেকে মহেশখালী শাপলাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা টমটমের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ি খাদে পড়ে গিয়ে চালকসহ উভয় গাড়ির ৪ যাত্রী আহত হয়।







