শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে যানজট নিরসনে চালু হলো অনলাইন বাসটার্মিনাল

কক্সবাজার প্রতিনিধি by কক্সবাজার প্রতিনিধি
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
0 0
কক্সবাজারে যানজট নিরসনে চালু হলো অনলাইন বাসটার্মিনাল
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনের লক্ষ্যে চালু হয়েছে ‘অনলাইন বাস টার্মিনাল’।

এই সেবার আওতায় শহরের ট্রাফিক অব্যবস্থাপনা রোধ এবং যাত্রী ও পর্যটকদের ভোগান্তি লাঘব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আধুনিক বাস ব্যবস্থাপনার উদ্যোগ হিসেবে পর্যটকসহ সাধারণ যাত্রীদের জন্য এই সেবা চালু করেছে কক্সবাজার জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের প্রধান সড়কের সুগন্ধা পয়েন্ট মোড়ে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই ডিজিটাল বাস সার্ভিস সেবার উদ্বোধন করা হয়। জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ফিতা কেটে ও শ্বেত কপোত উড়িয়ে ‘অনলাইন বাস টার্মিনাল’ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, পর্যটন নগরী কক্সবাজারে প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে হাজারো ভ্রমণপিপাসু মানুষের সমাগম ঘটে। দেশের অন্তত ৪০টিরও বেশি জেলার সঙ্গে কক্সবাজারের বাস যোগাযোগ ব্যবস্থা রয়েছে। কক্সবাজারের সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে ৯০টির অধিক পরিবহন কোম্পানির প্রায় ৮ শতাধিক বাস প্রতিদিন যাতায়াত করে।

অথচ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস পার্কিংয়ের ধারণ ক্ষমতা মাত্র ৭০টি। তা ছাড়া বাস সার্ভিসগুলোর নিজস্ব কাউন্টার রয়েছে ২৫টির মতো।

এতে অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী উঠানামা, যানজট, ট্রাফিক অব্যবস্থাপনা, যাত্রী ও পর্যটকদের ভোগান্তির চিত্র দেখা যায়।

মূলত জেলার পরিবহন খাত ও ট্রাফিক বিভাগে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের এ উদ্যোগ মন্তব্য করে তিনি বলেন, ‘জেলা পুলিশের ট্রাফিক বিভাগ পর্যটন নগরীতে বাস পরিবহন সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘ডিজিটাল বাস ব্যবস্থাপনার’ উদ্যোগ নিয়েছে।

যার নাম দেওয়া হয়েছে- অনলাইন বাস টার্মিনাল।
রহমত উল্লাহ জানান, অনলাইন বাস টার্মিনাল নামের এই ওয়েব ঠিকানা ব্যবহার করে পর্যটকসহ যেকোনো যাত্রী দেশের যেকোনো প্রান্ত থেকে নিজের পছন্দমতো টিকেট সংগ্রহ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি বাসের ফিটনেসসহ চালকদের তদারকি এবং মালিকদের জবাবদিহিতা নিশ্চিত করে যাত্রী সেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।

জেলা ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন, পরিবহন শ্রমিক নেতা খোরশেদ আলম শামীম, গ্রীন লাইন পরিবহন সার্ভিসের ইনচার্জ সুলতান আহমদ, পরিবহন সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহীদুল আলম ও কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) প্রতিষ্ঠাতা হাসিবুল ইসলাম বাদল প্রমুখ।

Previous Post

কক্সবাজারে বৃক্ষ মেলায় ১৫ হাজার চারা বিক্রি

Next Post

পেকুয়ায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

Next Post
পেকুয়ায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

পেকুয়ায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB