শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়া পৌর নির্বাচনোত্তর সহিংসতা: পাল্টাপাল্টি হামলা

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
0 0
চকরিয়া পৌর নির্বাচনোত্তর সহিংসতা: পাল্টাপাল্টি হামলা
0
SHARES
341
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়া পৌর নির্বাচনের জের ধরে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার জনতা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. সাজ্জাদ হোসাইনকে (২৪) প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আহত ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. সাজ্জাদ হোছাইনকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনার জেরে রাত সাড়ে ১১ টায় দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবু এলাকায় দু পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

আহত ছাত্রলীগ নেতা সম্প্রতি সমাপ্ত পৌরসভার নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর সাইফুল ইসলামের সমর্থক ছিলেন। আহত সাজ্জাদের পরিবারের সদস্যরা এ ঘটনার জন্য সাবেক কাউন্সিলর রেজাউল করিমের সমর্থকদের দায়ী করেছেন।

সাবেক কাউন্সিলর রেজাউল করিম বলেন, আহত সাজ্জাদ নির্বাচনের পর থেকে আমার সমর্থকদের মারধর ও হুমকি দিয়ে আসছিল। বুধবার রাতেও হুমকি দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও পরে গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে আমার পক্ষের ১০ জন আহত হয়। হামলায় কাউন্সিলর সাইফুল নেতৃত্ব দেয় বলে তিনি দাবী করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নব-নির্বাচিত কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, ‘সাজ্জাদ পৌরসভা নির্বাচনের সময় আমার পক্ষে প্রচারে অংশগ্রহণ করেছেন। এ জন্য রেজাউল করিম পরিকল্পিতভাবে সাজ্জাদসহ আমার সমর্থকদের উপর হামলা চালিয়েছে।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ‘হামলায় দুইপক্ষের ১২ জন আহত হয়েছে। পুলিশি টহল জোরদার করায় পরিস্থিতি শান্ত রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শামসুল আলম বাদী হয়ে রেজাউল করিমসহ ১৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ১২-১৩ জনকে অভিযুক্ত করে একটি এজাহার থানায় জমা দিয়েছেন। এজাহারটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Previous Post

কক্সবাজারের হেটেলে অসামাজিক কার্যকলাপ, তরুণ- তরুণী আটক

Next Post

চকরিয়ায় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে হত্যা চেষ্টা

Next Post
চকরিয়ায় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে হত্যা চেষ্টা

চকরিয়ায় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে হত্যা চেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB