যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্ক শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার রাতে মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।
বিতর্ক শেষে তাৎক্ষণিক জনমত জরীপে কমালা হ্যরিসের জনপ্রিয়তি লাফিয়ে বেড়েছে। জনপ্রিয়তায় তিনি তাঁর প্রতিপক্ষ ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন।
সিএনএন দর্শক জরীপের ফলফল জানাচ্ছে, ৬৩% দর্শক মনে করেন কমালা জিতেছেন, অপরদিকে ৩৭% দর্শক মনে করেন ট্রাম্প জিতেছেন।
বিতর্কে হ্যারিস ছিলেন অত্যন্ত প্রাণবন্ত। তিনি তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে উদ্দেশ্যে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন স্বৈরশাসক, যিনি আপনাকে খেয়ে ফেলবেন। অন্যদিকে ট্রাম্প কমালাকে ইতিহাসের সবচেয়ে মন্দ ভাইস প্রেসিডেন্ট আখ্যা দেন।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গা সম্পর্কে ট্রাম্প অনুশোচনা প্রকাশে অস্বীকৃতি জানান। অন্যদিকে কমালা হ্যারিস সেই ঘটনায় সৃষ্ট বিশৃঙ্খলা ও বিভাজন থেকে সরে এসে সামনের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
হামাস-ইসরায়েল যুদ্ধ ইস্যুতে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট হলে যুদ্ধ হবে না। অপরদিকে কমালা হ্যারিস দুই-রাষ্ট্র ব্যবস্থােই এর সমাধান বলেছেন এবং তিনি যুদ্ধ অবসানের আহ্বান জানান।
তালিবান ইস্যুতেও তারা পাল্টাপাল্টি সমালোচনা করেন।
বিতর্ক শুরুর আগে মঞ্চে এসেই ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন কমালা।
চলতি বছরের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে দুই প্রার্থীর এ বিতর্ক বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।







