দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ২০শে অগাস্ট এসব জেলার ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছিল।
এরপর ওইসব জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে প্রশাসন, পুলিশসহ বিভিন্ন বিভাগে ব্যাপক সংস্কার করা হয়।







