শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারের সাথে বিমানের নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
0 0
কক্সবাজারের সাথে বিমানের নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ
0
SHARES
339
VIEWS
Share on FacebookShare on Twitter

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেছেন কক্সবাজারে দেশী-বিদেশী পর্যটকদের আগমন বৃদ্ধির জন্য বাংলাদেশ বিমানের যাত্রী সেবার মান বাড়াতে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য কক্সবাজারের সাথে সারাদেশের বিমানের সরাসরি নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা সরাসরি কক্সবাজারে আসতে পারবে। কক্সবাজার যেহেতু একটি আন্তর্জাতিক পর্যটন সমৃদ্ধ স্হান পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে রয়েছে। তাই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। দেশ বিদেশ থেকে পর্যটকেরা এখন সরাসরি কক্সবাজারে আসতে পারবে।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের পর্যটন মোটেল শৈবালে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী উপরোক্ত কথা বলেন। সৈয়দপুর বিমানবন্দর থেকে কক্সবাজারে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট উদ্বোধন উপলক্ষে এই প্রেস ব্রিফিংয় এর আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান কক্সবাজারকে একটি আধুনিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
এ জন্য কক্সবাজারের দর্শনীয় স্থানগুলোকে সৌন্দর্য মন্ডিত করে গড়ে তুলতে সরকার সিদ্ধান্ত নিয়েছে। দর্শনীয় স্থান গুলোকে বিশ্বমানের করে সাজানো হবে।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিমানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদুল হাসান জানিয়েছেন বাংলাদেশ বিমানের যাত্রী পরিসেবার মান বাড়ানো হচ্ছে। বিমান বহরে বর্তমানে ২১ টি ছোট বড়ো উড়োজাহাজ রয়েছে। বর্তমান গন্তব্য সমুহ রাখার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্তে নতুন নতুন গন্তব্য চালু করার প্রস্তুতিও নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহে দুবার এই রুটে বিমান চলাচল করবে। প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে এবং বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে ছেড়ে যাবে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া পড়বে ৫ হাজার ৯০০ টাকা। তবে উদ্বোধনী ফ্লাইটে প্রতি টিকিটের উপর ১৫ শতাংশ বিশেষ মূল্য ছাড় দেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বললেন, অভ্যন্তরীণ পর্যটকও যেমন আমাদের বাড়াতে হবে তেমনি আন্তর্জাতিক পর্যটকও বাড়াতে হবে। আন্তর্জাতিক রুটেও নতুন নতুন ফ্লাইট সংযুক্ত হচ্ছে।

ফ্লাইট উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের হোটেল শৈবালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী আরো বলেন, আমরা চাচ্ছি, সারা বিশ্ব থেকে, দেশের নানা স্থান থেকে পর্যটকরা কক্সবাজারে আসবে। আবার কক্সবাজার থেকে পর্যটকরা উত্তরবঙ্গের নান্দনিক স্থাপনাগুলো দেখতে যাবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। এসময় বিমান বাংলাদেশ এর বিভিন্ন কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মে. আমিন আল পারভেজ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তি রায়, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

Previous Post

জনবল সংকটে কক্সবাজার জনস্বাস্থ্য অধিদপ্তর

Next Post

কক্সবাজার-সৈয়দপুর বিমান চলাচল শুরু

Next Post
কক্সবাজার-সৈয়দপুর বিমান চলাচল শুরু

কক্সবাজার-সৈয়দপুর বিমান চলাচল শুরু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB