শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

নওগাঁয় নজরুল সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

মো: এ কে নোমান, নওগাঁ by মো: এ কে নোমান, নওগাঁ
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
0 0
নওগাঁয় নজরুল সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
0
SHARES
349
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আয়োজিত নজরুল সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মুক্তির মোড়ে অবস্থিত সংগীত নিকেতন-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাটি গত ২৩ আগস্ট নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল বিভিন্ন বয়সের প্রতিযোগীদের নজরুল সংগীত পরিবেশনা এবং তাঁর সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিবেদন। প্রতিযোগিতায় ৩৯ জন বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং ৩ জন বিচারমন্ডলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার চন্দন দেব, মাগফুরুল হাসান বিদ্যুৎ, মোঃ রুবেল, সংগীত নিকেতন-এর সংগীত গুরু অখিল চন্দ্র সরকার, বিচারকমন্ডলী আশা বানু, জামিমুর রহমান, অন্ন রানী সাহা। তাঁদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা। অনুষ্ঠানে অতিথিরা নতুন প্রজন্মের সংগীত প্রতিভার প্রশংসা করেন এবং নজরুল সঙ্গীতের ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নজরুলের সংগীত আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা নজরুলের সৃষ্টিকে ধরে রাখতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে পারি।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের নজরুল সংগীতের দক্ষতা প্রদর্শন করেন। শিশুদের সমবেত কণ্ঠে ‘দূর দ্বীপবাসিনী’ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও বড়দের সমবেত কণ্ঠে ‘মধুকর মঞ্জীর’ এবং ‘চন্দ্র মল্লিকা’ পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মন জয় করে নেয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়। সন্তানের সাফল্যে অভিভাবকরা আনন্দিত হন এবং সংগীত নিকেতন-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিশুদের সংগীত শিক্ষায় অনুপ্রাণিত করে এবং তাদের সৃজনশীল বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

একজন প্রতিযোগী মেরিনা আক্তার (মেরী) বলেন, “আমি নজরুলের গান ভালোবাসি, তাঁর গানের মধ্যে যে সংগ্রামের কথা আছে, তা আমাকে অনুপ্রেরণা দেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক কিছু শিখেছি এবং এই পরিবেশনা আমার জীবনের বিশেষ স্মৃতি হয়ে থাকবে।”

অন্য একজন প্রতিযোগী, মায়িশা মাহিরা (মেধা) বলেন, “এই প্রতিযোগিতা ছিল আমার আছে অনেক গুরুত্বপূর্ণ । আমি খুব আনন্দিত যে, এখানে অংশগ্রহণ করতে পেরেছি এবং নতুন নতুন সংগীত দক্ষতা অর্জন করতে পেরেছি।”

একজন অভিভাবক সুমি সিংহ, “আমার সন্তানকে নজরুল সংগীতের প্রতি অনুরাগী করতে পেরে আমি খুব খুশি। এই ধরনের প্রতিযোগিতা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের মননশীলতার বিকাশ ঘটায়।”

সংগীত গুরু অখিল চন্দ্র সরকার বলেন, “আমরা সবসময় শিশুদের সঙ্গীত শিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে আসছি। নজরুল সঙ্গীতের মতো শুদ্ধ সঙ্গীত চর্চা করলে তারা ভবিষ্যতে সফল সংগীতজ্ঞ হিসেবে গড়ে উঠতে পারবে।”

উল্লেখ্য, সংগীত নিকেতন নওগাঁ মুক্তির মোড় শাখা সহ অন্যান্য শাখায় স্থানীয়ভাবে সংগীত শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা পালন করছে। প্রতি বছর এই প্রতিষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করে, যা এলাকার শিশু-কিশোরদের মাঝে সৃজনশীলতার বিকাশ ঘটায়। আজকের অনুষ্ঠানটি সেই ধারাবাহিকতায় একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে গণ্য হবে।

Previous Post

সাবেক মন্ত্রী জাবেদসহ ১৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

Next Post

যৌথবাহিনীর ৪ দিনের অভিযানে ৫৩ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২৫

Next Post

যৌথবাহিনীর ৪ দিনের অভিযানে ৫৩ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২৫

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB