শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ার বিশাল জনসমুদ্রে সংবর্ধিত সালাহউদ্দিন আহমদ

কে এম নাছির উদ্দীন by কে এম নাছির উদ্দীন
বুধবার, ২৮ আগস্ট ২০২৪
0 0
চকরিয়ার বিশাল জনসমুদ্রে সংবর্ধিত সালাহউদ্দিন আহমদ
0
SHARES
319
VIEWS
Share on FacebookShare on Twitter

বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও প্রাক্তণ যোগাযোগ প্রতি-মন্ত্রী সালাহ্ উদ্দিন আহমদ এর আগমন উপলক্ষ্যে বুধবার
২৮ আগষ্ট চকরিয়া সদর জনসমুদ্রে পরিণত হয়। সর্বস্তরের বিভিন্ন বয়সের মানুষের শ্লোগানে শ্লোগানে দিনভর মুখরিত থাকে চকরিয়ার বিস্তীর্ণ এলাকা।

কেউ পায়ে হেঁটে, আবার কেউ কেউ সংঘবদ্ধ হয়ে পিকআপ ভাড়া করে গলা ফাঁটিয়ে শ্লোগান দিতে দিতে সমাবেশ স্থলে উপস্থিত হয়। বেলা ১২ টার মধ্যে লোকে লোকারণ্য হয় চকরিয়া উপজেলা সদয়।

২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি বিহীন একতরফা নির্বাচনের পর সালাহ্উদ্দিন আহমদই দলের মূখপাত্র হিসেবে কাজ করেন এবং দলের পক্ষ থেকে তাঁর আহ্বানে সেই সময় আন্দোলন চলছিল।

আন্দোলনের এক পর্যায়ে তাঁকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ঢাকাস্থ তাঁর এক বন্ধুর বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

এর মাস দু’য়েক পরে তাঁকে পাওয়া যায় ভারতের মেঘালয়ে। সেখানে দীর্ঘ নয় বছরেরও অধিক সময় পর্যন্ত অবস্থানের পর বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার উৎখাত হলে তিনি এর কয়েকদিন পর বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

২৮ আগষ্ট তাঁর নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষ্যে চকরিয়া পৌর বাস টার্মিনালে তাঁর সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

IMG 20240828 WA0011

চকরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক উক্ত সভায় সভাপতিত্ব করেন। দীর্ঘ ৯ বছরের অধিক সময় পর নিজ নির্বাচনী এলাকায় বিশাল সমাবেশে আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন- ‘আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী। পৃথিবীর ইতিহাসে কোন জালেম শাসক স্ব-সম্মানে বিদায় নিয়েছে এমন কোন নজির নেই এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও তাই হয়েছে।’

তিনি বলেন, ‘ বাংলার মাটিতে আওয়ামী লীগের কর্তৃত্ববাদ এবং ফ্যাসিবাদী চরিত্রের কবর রচিত হয়েছে। এটি সর্বস্তরের মজলুম মানুষের একটি ঐতিহাসিক বিজয়। তিনি এ বিজয়ের ধারা অব্যাহত রাখতে সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান।’

এ সভায় তাঁর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামিম আরা স্বপ্না, উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরোয়ার জাহান চৌধুরী সহ কক্সবাজার জেলা বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, চকরিয়া উপজেলা বিএনপি’র ফখরুদ্দিন ফরায়েজী, অধ্যক্ষ এস এম মঞ্জুর, সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, সাইফুল ইসলাম চৌধুরী সাবু, মোবারক আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কক্সবাজার বিমান বন্দরে তিনি অবতরণ করেন ২৮ আগষ্ট দুপুর ২ টার পরে। সেখানে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সহ জেলা বিএনপি’র গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান।

সকাল ১০ টা থেকেই চকরিয়া এবং পেকুয়ার প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন যানবাহন যোগে বিপুল সংখ্যক মানুষ তাঁকে বরণের জন্য কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়।

কক্সবাজার বিমান বন্দর থেকে চকরিয়া আসার সময় রাস্তায় রাস্তায় সর্বস্তরের বিপুল জনতা তাঁকে অভিবাদন জানায়।

Previous Post

ইসলামিক ফাউণ্ডেশনকে নতুন করে ঢেলে সাজানো হবে- ধর্ম উপদেষ্টা

Next Post

খুনের মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দিন- ডিইউজে

Next Post

খুনের মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দিন- ডিইউজে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB