চলমান বন্যা পরিস্থিতির “অনেকটা উন্নতি হচ্ছে এবং স্বাভাবিক পর্যায়ের দিকে যাত্রা করছে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান মঙ্গলবার বলেন যে পূর্বাঞ্চলের ১৩টি পয়েন্টে গত তিন দিন ধরে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।
এদিকে গোমতী নদীর কুমিল্লা পয়েন্ট বাদে বাকি ১২টিতেই পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে।
দুপুর ১টার দিকে কুমিল্লা পয়েন্টের পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপরে ছিল, যা হয়তো আগামী ২৪ ঘণ্টার মাঝে বিপৎসীমার নিচে নেমে যেতে পারে।
ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়ার পর বাংলাদেশে তার কোনও প্রভাব পড়েনি।
আজ মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ কথা জানান।
তিনি বলেন, গঙ্গা নদীর বাংলাদেশ অংশে চাপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। কিন্তু এই বৃদ্ধিতে শঙ্কার কোনও কারণ নেই।







