মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে ্আরো বলা হয়, এই তিন বিভাগের অস্থায়ীভাবে দমকা হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়ও অস্থায়ীভাবে এমন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
তবে সেইসাথে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে যশোরে ৮৪ মিলিমিটার।







